শরীয়তপুরে শোকের মাতম
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তান, বোন, ভাগি্নসহ পরিবারের নয় সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শরীয়তপুরের জাকির হোসেন। গতকাল বুধবার ভোর ৬টার দিকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকামুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাইক্রোবাসের ১২ যাত্রী।