কোন পথে হাঁটবো আমরা?
বাংলাদেশে মানুষের নাকি দু’ধরনের রক্ত- ‘এ’ আর ‘বি’। এর বাইরে আর কোনো ব্লাড গ্রুপ থাকলে তারা সংখ্যালঘু। সমাজে রাজনৈতিক বিভক্তি এমন চরম আকার নিয়েছে যে, এখন আর কাউকে নিরপেক্ষ থাকা বা রাখা সম্ভব হচ্ছে না। যেন সবার জন্য এমন চরমপন্থী অবস্থান বাধ্যতামূলক হয়ে উঠেছে আমাদের