আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
আবার আরও একটি তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশ। কনকনে শীতের সঙ্গে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অধিকাংশ অঞ্চলের জনপদ।
গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পর নতুন বছরের জানুয়ারিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল।