পরীক্ষামূলক
২০ মে ২০১৩, সোমবার ১২:৫২ পিএম
  • অন্যান্য সংবাদ
মির্জা ফখরুলের জামিন ও রিমান্ড নামঞ্জুর
ধর্ষকের ফাঁসি
পুনঃবিচার চেয়ে গোলাম আযমের আবেদন সোমবার শুনানি
শাকিল গ্রেফতার :হত্যার আদ্যোপান্ত জানাল
ডেসটিনির সব সম্পত্তি জব্দের নির্দেশ
পদ্মা সেতু প্রকল্প// দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে দুদক
ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তিন মামলার রায়
হলমার্ক কেলেঙ্কারি ৩০ ব্যক্তির কল লিস্ট দুদকে!
ডিসিসি নির্বাচন আরো তিন মাস স্থগিত
এমএলএম আইনে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড
রায় নিয়ে প্রতিক্রিয়া
১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ তানভীরকে
আবুল হোসেন বললেন দুর্নীতি করিনি
জবানবন্দিতে আসামিপক্ষের প্রথম সাক্ষী সাঈদীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি
৪৪ ব্যাটালিয়নের ৬৬৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বিচারপতি শামসুদ্দিন মানিকের বক্তব্য বিতর্ক : স্পিকারের রুলিং অকার্যকর : হাইকোর্ট
ড. ইউনূসের করের নথি তলব অবৈধ
কিশোরী ধর্ষণের ঘটনায় লৌহজং থানার ওসিকে হাইকোর্টের তলব
গাইবান্ধায় এমপি কাদের খানের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
স্পিকারের রুলিং চ্যালেঞ্জ, বিব্রত হাইকোর্ট বেঞ্চ
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের সাজা বহাল

একটি দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের করা আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞার নেতৃত্বাধীন একক বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রইল।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান ও সাধন কুমার বণিক। মোশাররফ হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানা গেছে।
রায়ের পর কামরুল হাসান খান প্রথম আলোকে বলেন, প্রায় ২০ বছর পর আপিলের ওপর শুনানি হয়। আদালত আপিল খারিজ করে রায় দেন। ফলে মোশাররফের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানার রায় বহাল রইল। অনতিবিলম্বে তাঁকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ২৯ জানুয়ারি তৎকালীন ঢাকা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ মান্নান বাদী হয়ে মতিঝিল থানায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিসিআইসির চেয়ারম্যান ও শিল্পসচিব থাকাকালে মোশাররফ হোসেন বিদেশ-ভ্রমণ ভাতাসহ বিভিন্ন খাতে পাঁচ লাখ ৬৪ হাজার ৪৪৯ টাকা আত্মসাৎ করেন।
বিশেষ ট্রাইব্যুনাল ১৯৯২ সালের ২ জুলাই এ মামলার রায়ে তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানা করেন। এই রায়ের বিরুদ্ধে তিনি ওই বছরই হাইকোর্টে আপিল করেন। এরপর তাঁর সাজা স্থগিত ও জামিন মঞ্জুর হয়। আপিলের ওপর শুনানি নিয়ে গতকাল আদালত তা খারিজ করে রায় দেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২