পরীক্ষামূলক
২১ মে ২০১৩, মঙ্গলবার ০৮:০৪ পিএম
  • অন্যান্য সংবাদ
ইরানে অপহৃত যুবকের বর্ণনা : বাংলাদেশী দালাল চক্রের নির্যাতন : ১১ বার বিক্রি ফিরে আসা পুনর্জন্ম
স্বদেশীকে খুনের দায়ে আমিরাতে ৩ বাংলাদেশির মৃতুদণ্ড
প্রবাসী আয়ে বাংলাদেশ সপ্তম
বাংলাদেশিরা বিপদে// সৌদিতে অতিরিক্ত শ্রমিক রাখলে জরিমানা
মালয়েশিয়ার সেকেন্ড হোম, হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশীরা
দেশে ফেরা হলো না ইয়াকুবের
কুয়েতে বাজিমাত করলেন সিলেটের আবদুল হক
সৌদিতে জনশক্তি নেওয়া বন্ধের সিদ্ধান্ত, মন্ত্রণালয় জানে না
বাংলাদেশী শামীমাকে নিয়ে লন্ডনে নানা গুঞ্জন
সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হচ্ছে
মালয়েশিয়াগামী ২৬ বাংলাদেশীর মৃত্যু সাগরে, মিয়ানমারে বন্দি ৮২
শাওনের বক্তব্য নিয়ে নিউ ইয়র্কে তোলপাড়
বাহরাইনে বাংলাদেশীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে দূতাবাস
আশ্বাস দিলেও লিবিয়া ফেরত শ্রমিকদের চাকরি দেয়নি বিজিএমইএ
সিরিয়ায় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞে ২০০ জনের বেশি নিহত
চট্টগ্রাম থেকে নদীপথে মালয়শিয়া পাচারচেষ্টাকালে ৪৮ জনকে উদ্ধার
কাতারে নিষিদ্ধ পান বাণিজ্যে জড়িত বাংলাদেশীদের ধরে ফেরত পাঠানো হচ্ছে
দুর্নীতির অভিযোগ : ফিলিপাইন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার
ভিসা দেয়ার নামে ১০০ কোটি টাকা নিয়ে পালিয়েছেন লিবীয় দূতাবাস কর্মকর্তা
জেদ্দায় বাংলাদেশি গুলিবিদ্ধ
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • সর্ব ইউরোপীয় বিএনপি কনভেনশনে বেলজিয়ামের ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে


বেলজিয়াম বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল ২৪ এপ্রিল থেকে সুইডেনে তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য সর্ব ইউরোপীয়ান বিএনপি কনভেনশনে অংশ নেবে। বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি ২৪ এপ্রিল দুপুরে স্টোকহোমের আরলান্দা বিমানবন্দরে পৌঁছবে। প্রতিনিধি দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলজিয়াম শাখার অপরাপর সদস্যরা হলেন বেলজিয়াম বিএনপির সিনিয়র সহসভাপতি খলিল ইব্রাহিম, সহসভাপতি নাসির উদ্দিন।
একই দিন ফিনল্যান্ড থেকে ১৩ সদস্যের বিএনপি প্রতিনিধি দলটি স্টোকহোমের আরলান্দা বিমানবন্দরে পৌঁছবেন সকাল ৯টায়। ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকারের নেতৃত্বে দলের অন্যরা হলেনÑ ফিনল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান তপন, দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি জুলফিকার মো: আশরাফ সাগর, সিনিয়র সহসভাপতি বদরুম মনির ফেরদৌস, সহসভাপতি মো: আওলাদ হোসেন, ফিনল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাপস খান ও সাধারণ সম্পাদক গাজী সামসুল আলম, ফিনল্যান্ড যুবদলের সভাপতি নিজামউদ্দিন নিজাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা মোস্তাক সরকার, আবদুল্লাহ আল মাসুদ আরিফ ও মিলন কায়সার।
ওই দিনই সকালে সুইডেন এসে পৌঁছবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার আহ্বায়ক আহসানুল হক বুলুর নেতৃত্বে ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ তাহের, আনোয়ার হোসেন মোমেন, মমতাজ আলো ও মোস্তফা কামাল খোকন।
উল্লেখ্য, ২৪-২৬ এপ্রিল তিন দিনব্যাপী ইউরোপ বিএনপির কনভেনশনটি অনুষ্ঠিত হবে ১২ তলা বিশিষ্ট ‘এম এস ভিক্টোরিয়া’ জাহাজে। ২৪ এপ্রিল জাহাজটি বিকেল ৫টায় স্টোকহোম থেকে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনের উদ্দেশে রওনা হবে। এম এস ভিক্টোরিয়া নামক বিশাল এই প্রমোদতরীটি আবার স্টোকহোমে এসে নোঙর করবে ২৬ তারিখ সকাল ১০টায়। ইউরোপের প্রতিটি দেশ থেকে বিএনপির প্রতিনিধিরা এই ঐতিহাসিক ও জাঁকজমকপূর্ণ কনভেনশনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সুইডেন বিএনপি সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু। এই কনভেনশনে আলোচ্যসূচিতে থাকছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাস্তবায়ন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, ইভিএম ভোটিং পদ্ধতি বাতিল, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও মানবাধিকার বাস্তবায়ন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২