পরীক্ষামূলক
১৯ মে ২০১৩, রবিবার ০১:২৯ পিএম
  • অন্যান্য সংবাদ
সাতপাকে বাঁধা পড়লেন কোয়েল মল্লিক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ইন্ডিয়া যাচ্ছেন কনা
সালমানের শাহরুখ স্তুতি
মাফিয়া সোনম!
আসছে দাবাং ২
কারিনাকে টপকে গেলেন দীপিকা
মুক্তি পেতে যাচ্ছে চাঁদনীর ৪র্থ ছবি
পুরুষের রোষানলে আমির
ক্যানসারে আক্রান্ত মনীষা
পারলে ঠেকা’
এসে গেছেন বন্ডকন্যা
এসে গেছেন বন্ডকন্যা
আবারো ঢাকায় আসছেন ক্যাটরিনা!
নতুন ছবি করছেন না জেনেলিয়া
যশ চোপড়া মারা গেছেন
মাকে দেয়া কথা রাখলেন আমির খান
গল্পের ছলে ভুল কিছু বলে থাকলে আমি ক্ষমাপ্রার্থী : সারিকা
এবার বিজ্ঞাপনে নগ্ন সানি
পাহারা বসিয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • অভিনয়ে ফারহা খান


জ্যাক অফ অল ট্রেড হওয়া তো বলিউডের বহুকালের ফ্যাশন। অভিনয় থেকে নির্দেশনা বা একের বেশি কাজে  পারদর্শিতার সে রীতিতে নতুন চমক ফারহা খানের। কোরিওগ্রাফি থেকে নির্দেশনায় এই বলিউড তারকা বহুদিন আগেই এসেছেন। মাঝে  গানের অনুষ্ঠানে বিচারকের ভূমিকাতেও তাকে দেখা গেছে।


এবার অভিনয়েও  নামছেন তিনি। বোমান ইরানির ছবিতে ফারহাকে  অভিনেত্রীর ভূমিকায় পেতে চলেছে হিন্দি ছবির দর্শকমহল। সঞ্জয় লীলা বনশালি এবং সুনীল লুল্লার ছবি ‘শিরিন-ফারহাদ’-এ অভিনয় নিয়ে খোদ ফারহা ভীষণ উত্তেজিত। বলিউডে প্রথম অভিনয়ের  ইচ্ছে নিয়ে আসা ফারহার জীবন পাল্টে গিয়েছিল ‘যো জিতা ওহি সিকন্দর’ ছবিতে বিখ্যাত পেহলা নেশা গানে কোরিওগ্রাফির পর।

তারপর সাফল্য এসে ধরা দেয় হাতের মুঠোয়। শাহরুখ খান স্টার কাস্ট নিয়েও নির্দেশনার বিশেষ সাফল্য না পেয়ে এবার কি তবে অভিনয়ে? ফারহা নিজে অবশ্য ভীষণভাবে ‘শিরিন-ফারহাদ’ নিয়ে ভাবতে ব্যস্ত। জানাচ্ছেন, “আমার কেরিয়ারের প্রথম ছবি। সঙ্গে বোমান ইরানির মতো এত বড় মাপের অভিনেতা। একটু ভয় করছে। তবে পরিচালিকা বেলা বনশাল আর বোমান নিজে আমার ভয় পেতে বারণ করেছে। আশা করি আমি আমার ভক্তদের মুখরক্ষা করতে পারব। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই। কারণ আজ অবধি যা করেছি, তাতেই নিজের সেরাটুকু দেয়ার চেষ্টা করেছি।”

এ ছবিতে ফারহার সহ-অভিনেতা বোমান ইরানি বলছেন, “উনি নিজে অনেক দিন থেকে এই ইন্ডাস্ট্রিতে আছেন। কোরিওগ্রাফিতে ফারহা খান একটা নাম। এবার অভিনয়েও ফাটিয়ে দেবেন জানি। এই ছবিতে উনি আমার প্রেমিকা। বলতে গেলে কি, আমার নিজের টেনশন হচ্ছে এত বড় মাপের একজনের সঙ্গে অভিনয় করতে।”

ছবিতে বোমান এবং ফারহা ‘হম আপকে হ্যায় কউন’ ছবির ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গানের সঙ্গে কোমর দোলাবেন।

শোনা যাচ্ছে, এই নাচের জন্য আর ছবির স্বার্থে ফারহা নাকি ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। ফারহাকে নিয়ে বেশ উত্তেজিত প্রযোজক সঞ্জয় লীলা বনশালি এবং সুনীল লুল্লা। সঞ্জয়ের নির্দেশেই ছবির পোস্টারে ফারহার অল্প বয়সের ছবি দেয়া হবে। যেহেতু এখানে একটি কমিক পারশি চরিত্রে রয়েছেন ফারহা খান, তাই বেশ কিছু পারশি পরিবারের সঙ্গে মিশে তাদের বাচনভঙ্গি রপ্ত করেছেন তিনি। কিন্তু এত পরিশ্রমের পরেও আপাতত সবারই চোখ সেই ছবি মুক্তির দিকেই থাকবে। কারণ, শেষমেশ হাততালি দেয়ার ক্ষমতা যে শুধু বক্স-অফিসেরই। সূত্র: ওয়েবসাইট।



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২