পরীক্ষামূলক
২৩ মে ২০১৩, বৃহ:পতিবার ১১:০৯ পিএম
  • অন্যান্য সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
দুঃখিনী বর্ণমালা সংগ্রামী বাংলায়
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
দেশব্যাপী গ্যাসের তীব্র সঙ্কট : রাতে মিললেও দিনের বেলা গ্যাস নেই
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন
ওড়েনি বিমান যাত্রী দুর্ভোগ চরমে
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
খুলে দেয়া হলো হাতিরঝিল নববর্ষের উপহার বললেন প্রধানমন্ত্রী
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন বাণিজ্য প্রসারে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
হাতিরঝিল খুলে দেয়া হচ্ছে আজ
বিলুপ্তির পথে দেশী জাতের গরু
উৎসব মুখর পরিবেশে রসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু
উত্তরা-দয়াগঞ্জে গাড়িতে আগুন, বিজয় সরণী-মিরপুরে আটক ১১
মুক্তিযুদ্ধবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকুন - প্রধানমন্ত্রী
বিজয়ের ৪১ বছর
শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • টিপাইমুখ বাঁধ নির্মাণ//ঢাকাকে না জানিয়ে

উত্তর পূর্ব ভারতের মণিপুরে, বরাক নদীর ওপরে টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভারতের জাতীয় জলবিদ্যুৎ নিগম, মণিপুর সরকার ও আরো একটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠন করেছে

ভারতের বিদ্যুৎমন্ত্রী ও মণিপুরের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্প্রতি ওই চুক্তি সই হয়েছে বলে শুক্রবার জানা গেছে৻ এই চুক্তির কাগজপত্র শুক্রবার বিবিসির হাতে এসেছে।

ভারতের জাতীয় জলবিদ্যুৎ নিগম, এন এইচ পি সি, রাষ্ট্রায়ত্ত্ব জলবিদ্যুৎ সংস্থা এস জে ভি এন ও মণিপুর সরকারের মধ্যে সই হওয়া চুক্তিটিতে বলা হয়েছে যে, টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি করবে নতুন জয়েন্ট ভেঞ্জার কোম্পানিটি

কিছুদিন আগে স্বাক্ষরিত হলেও শুক্রবার বিবিসি বাংলার হাতে চুক্তি স্বাক্ষরের বিস্তারিত বিবরণ এসেছে, যাতে বলা হয়েছে- নতুন যৌথ উদ্যোগের কোম্পানিটিতে এন এইচ পি সি-র ৬৯%, এস জে ভি এনের ২৬% আর মণিপুর সরকারের ৫% শেয়ার থাকবে

চুক্তি স্বাক্ষরের বিষয়টি স্বীকার করেছেন জাতীয় জলবিদ্যুৎ নিগমের মুখপাত্র জতিন্দর ম্যাগো

মণিপুর সরকারের মুখপাত্র ও রাজ্যের সেচ ও বন্যা নিয়ন্ত্রণমন্ত্রী এন বীরেন সিং বিবিসিকে জানিয়েছেন যে, তারা টিপাইমুখ প্রকল্প গড়ে তুলতে বদ্ধ পরিকর৻

তিনি বলেন, ‘সরকারের নীতি খুবই পরিষ্কার, টিপাইমুখ প্রকল্প হবেই  কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায়, বিশেষত উত্তরপূর্ব ভারত উন্নয়ন দপ্তর এর জন্য টাকা দেবে৻’

মণিপুর সরকারের মুখপাত্র ও মন্ত্রী বীরেন সিং আরো বলেছেন, প্রকল্পটি তৈরি হবে এন এইচ পি সি-র নেতৃত্বে  রাজ্য সরকার চেষ্টা করছে টিপাইমুখ প্রকল্পটিকে ভারতের প্রধানমন্ত্রী যাতে জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করেন।

বাঁধ নির্মাণের জন্য নতুন যৌথ কোম্পানি তৈরির আগেই ভারতের সীমান্তবর্তী সড়ক নির্মাণ করে যে আধাসামরিক বাহিনী- সেই বর্ডার রোডস অর্গানাইজেশন একটি জরিপ করাচ্ছে, যার ভিত্তিতে টিপাইমুখ প্রকল্প তৈরিতে যেসব ভারী যন্ত্রপাতি লাগবে, তা বহন করার ক্ষমতাশালী রাস্তা আর সেতু নির্মাণ, ও বাঁধের জলাধার সংলগ্ন জাতীয় মহাসড়কটি ডুবে গেলে কোথা দিয়ে নতুন রাস্তা বা সেতু তৈরি হবে, সেগুলোর পরিকল্পনা তৈরি হবে

সরকার টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজে এগিয়ে গেলেও দীর্ঘদিন ধরে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করে আসছেন মণিপুরের অনেক বিজ্ঞানী ও পরিবেশবিদ

তারা বলছেন, মিয়ানমার থেকে আসা থুইভাই ও বরাক নদীর সংযোগস্থলের গ্রাম টিপাইমুখে জলাধার ও বিদ্যুৎ প্রকল্প হলে বিরাট এলাকার পাহাড়-জঙ্গল জলে ডুবে যাবে ও অনেক লুপ্তপ্রায় প্রাণিসম্পদ ধ্বংস হবে গৃহহীন হবেন আর জীবিকা হারাবেন বহু মানুষ

ভূ-বিজ্ঞানীরা বলছেন, টিপাইমুখ অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। যদি বাঁধ নির্মাণের পরে সেটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভাটি অঞ্চলে থাকা আসাম ও বাংলাদেশের বড়সড় ক্ষতি হয়ে যাবে

টিপাইমুখ প্রকল্প বিরোধী আন্দোলনের অন্যতম নেতা রামানন্দ ওয়াংখেইরাকপাম সাম্প্রতিক চুক্তি সাক্ষরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বিরোধিতার জায়গাগুলো সমাধানের কোনও চেষ্টাই সরকার করেনি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে টিপাইমুখ প্রকল্পের বিরোধিতার একটা মূল কারণ ছিল স্থানীয় মানুষ বা ভাটি অঞ্চলের অর্থাৎ আসাম আর বাংলাদেশের মানুষ। এইসব মানুষের সাথে কোনো আলোচনা না করেই প্রকল্প রূপায়নের চেষ্টা হচ্ছিল  এখন সেগুলো না করেই আবারো নতুন চুক্তি সই করার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।’

তবে আসামের কাছাড় অঞ্চলের অনেক মানুষ আবার প্রতি বছরের বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টিপাইমুখ বাঁধ নির্মাণকে সমর্থনও করেন

জাতীয় জলবিদ্যুৎ নিগম বলছে যে, টিপাইমুখ প্রকল্পটির সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদনের সাথেই বরাক নদীতে বন্যা নিয়ন্ত্রণও করা যাবে ওই প্রকল্পে ১৬২ মিটার উঁচু বাঁধ থাকবে, বিদ্যুৎ উৎপাদনের ৬টি ইউনিট থাকবে- যার প্রতিটির ২৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকবে


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২