-
ইন্ডিয়া’স গ্ল্যাম ডিভা হলেন প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক: সাবেক মিস ওয়ার্ল্ড এবং ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে যোগ হলো অর্জনের আরেকটি পালক। ভারতব্যাপী বিগ সিবিএস লাভ পরিচালিত এক জরিপের ফলাফলের ভিত্তিতে ইন্ডিয়া’স গ্ল্যাম ডিভা খেতাবে ভূষিত হলেন তিনি। ভারতের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের নিয়ে এ জরিপের আয়োজন করেছিল সিবিএস। সেখানে কারিনা কাপুর, বিদ্যা বালান, কাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, ঐশ্বর্য্য রাই বচ্চন, সুনিধি চৌহান, একতা কাপুর, সানিয়া মির্জা, ফ্রিদা পিন্টোর মতো তারকাকে পেছনে ফেলে খেতাবটি অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জরিপে মানুষ সরাসরি তাদের প্রিয় তারকাকে ভোট দেন। খেতাব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা জানান, বিষয়টি খুবই আনন্দের। কারণ, এটি সরাসরি আমার ভক্তদের নির্বাচিত খেতাব। আমার মনে হচ্ছে, আমি যেন আবার মিস ওয়ার্ল্ড খেতাব পেলাম। আমি ঠিক সেই মুহূর্তটির মতোই উত্তেজিত এবং নার্ভাস বোধ করছি।
|