পরীক্ষামূলক
২১ মে ২০১৩, মঙ্গলবার ০৫:৫৬ পিএম
  • অন্যান্য সংবাদ
সাতপাকে বাঁধা পড়লেন কোয়েল মল্লিক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ইন্ডিয়া যাচ্ছেন কনা
সালমানের শাহরুখ স্তুতি
মাফিয়া সোনম!
আসছে দাবাং ২
কারিনাকে টপকে গেলেন দীপিকা
মুক্তি পেতে যাচ্ছে চাঁদনীর ৪র্থ ছবি
পুরুষের রোষানলে আমির
ক্যানসারে আক্রান্ত মনীষা
পারলে ঠেকা’
এসে গেছেন বন্ডকন্যা
এসে গেছেন বন্ডকন্যা
আবারো ঢাকায় আসছেন ক্যাটরিনা!
নতুন ছবি করছেন না জেনেলিয়া
যশ চোপড়া মারা গেছেন
মাকে দেয়া কথা রাখলেন আমির খান
গল্পের ছলে ভুল কিছু বলে থাকলে আমি ক্ষমাপ্রার্থী : সারিকা
এবার বিজ্ঞাপনে নগ্ন সানি
পাহারা বসিয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • বাকি রইলেন সারিকা

ছোটপর্দার সময়ের আলোচিত সব নায়িকাই বড়পর্দায় নাম লিখিয়েছেন। যদিও বহু বছর আগেই ছোটপর্দার নামিদামী তারকারা বড়পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতাও রয়েছে। তারপরও টেলিভিশনের জনপ্রিয় তারকা সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমি, রোজি সিদ্দিকী, তমালিকা কর্মকার, তানিয়া আহমেদ, মেহের আফরোজ শাওন, রুমানা, চাঁদনী, তিশা, কুসুম শিকদার থেকে শুরু করে নাজনীন আক্তার চুমকি, মম, বিন্দু, বাঁধন, মীম, শখ, জয়া আহসান, শায়না আমিন চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের পথ ধরে এখন অভিনয় করছেন তিন্নি, নওশিন, ফারাহ রুমা ও লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন। এদের মধ্যে রুমানা নিয়মিত কাজ করছেন। জয়া, তিন্নি, নওশিন, বিন্দু, মীম, শখ ও মেহজাবিনকে নিয়ে চলছে নতুন নতুন আশাবাদ। বাকিদের মধ্যে বিপাশা হায়াত, নাজনীন আক্তার চুমকি ও জাকিয়া বারী মম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবং চাঁদনী, তমালিকা কর্মকার ও রুমানা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। সমপ্রতি চলচ্চিত্রে এসেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন। লালটিপখ্যাত পরিচালক স্বপন আহমেদ মেহজাবিনকে নিয়ে নির্মাণ করছেন ‘পরবাসিনী’। ছবিতে তার নায়ক নীরব। এই সময়ের সব আলোচিত অভিনেত্রী চলচ্চিত্রে পা রাখলেও বাকি রইলেন কেবল সারিকা। সারিকার প্রতি চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ আছে। অনেকের বিশ্বাস চলচ্চিত্রে এলে সারিকা ভাল করবেন। যদিও মডেল হিসেবে সারিকা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেও নাটকের অভিনেত্রী হিসেবে সেই তুলনায় জ্বলে উঠতে পারেননি। নীরব বিষয়ক জটিলতাও অভিনেত্রী সারিকার বিকাশের ক্ষেত্রে বড় একটা বাধা বলে সবাই মনে করেন। ফলে ছোটপর্দার মডেল হিসেবে যতটা তিনি সফল ঠিক ততটাই অসফল নাটকের অভিনেত্রী হিসেবে। এভাবে বেশি দিন চললে কেবল মডেল পরিচয়েই তাকে আবদ্ধ থাকতে হবে বলে অভিজ্ঞজনরা মনে করছেন। তারা পরামর্শ দিচ্ছেন, বড়পর্দায় যাওয়ার জন্য এখনই মোক্ষম সময়। কারণ, চলচ্চিত্রে একদিকে যেমন চলছে নায়িকা সঙ্কট, অন্যদিকে জয়া আহসান, তিন্নি, শখ, নওশিন, মেহজাবিনের মতো তারকারা সেই সঙ্কট দূর করার জন্য এগিয়ে এসেছেন। এদের সঙ্গে যুক্ত হতে পারলে লাভটা সারিকারই বেশি হবে। এখন নির্মাতারা তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এ আগ্রহের প্রতি সমর্থন জানানো হবে সারিকার জন্য সুবর্ণ সুযোগ। এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সারিকার। সময় থাকতে যদি সারিকা চলচ্চিত্রের একজন হতে পারেন তাহলে চলচ্চিত্র পাবে একজন ভাল নায়িকা, আর সারিকা পাবেন নিজেকে বিকশিত করার বড় প্ল্যাটফর্ম। চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। প্রতিটি অভিনেত্রীর স্বপ্ন থাকে কিছু ভাল চলচ্চিত্রে অভিনয় করা, জাতীয় স্বীকৃতি পাওয়া। সেই সঙ্গে সাধারণ দর্শকদের ভালবাসা পাওয়া। এক ‘গেরিলা’ ছবিটি জয়া আহসানকে কতটা উচ্চতায় নিয়ে গেছে এটা যদি সারিকা বুঝতে পারেন তাহলে সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি দেরি করবেন না বলে সবাই আশাবাদ ব্যক্ত করছেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২