পরীক্ষামূলক
১৯ মে ২০১৩, রবিবার ০১:০৩ এএম
  • অন্যান্য সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
দুঃখিনী বর্ণমালা সংগ্রামী বাংলায়
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
দেশব্যাপী গ্যাসের তীব্র সঙ্কট : রাতে মিললেও দিনের বেলা গ্যাস নেই
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন
ওড়েনি বিমান যাত্রী দুর্ভোগ চরমে
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
খুলে দেয়া হলো হাতিরঝিল নববর্ষের উপহার বললেন প্রধানমন্ত্রী
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন বাণিজ্য প্রসারে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
হাতিরঝিল খুলে দেয়া হচ্ছে আজ
বিলুপ্তির পথে দেশী জাতের গরু
উৎসব মুখর পরিবেশে রসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু
উত্তরা-দয়াগঞ্জে গাড়িতে আগুন, বিজয় সরণী-মিরপুরে আটক ১১
মুক্তিযুদ্ধবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকুন - প্রধানমন্ত্রী
বিজয়ের ৪১ বছর
শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • পাহাড়ে শান্তিচুক্তি ও ভূমি কমিশন বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক বলে উল্লেখ করে পার্বত্য ভূমি কমিশনের কাজকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “চুক্তির অনুযায়ী পাহাড়িদের যে অধিকার রয়েছে তা আমরা বাস্তবায়ন করতে চাই।”

প্রধানমন্ত্রী শুক্রবার রাঙামাটিতে চাকমা সার্কেলের হেডম্যানদের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগত হেডম্যানদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ-উপদেষ্টা ড. মশিউর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, চাকমা সার্কেলের চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, “চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসন ও যারা অস্ত্রসমর্পণ করেছে তাদেরকে বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “আমাদের বিগত সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে আন্তরিক ছিল না।”

প্রধানমন্ত্রী হেডম্যান ও কার্বারিদের ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেন, “জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রামের সার্কেল, মৌজা প্রধানদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে হেডম্যান, কার্বারিদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।”

এ সময় রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্স শেষে হেডম্যানদের সমস্যা ও উন্নয়ন বিষয়ক দু’দিনের অবহিতকরণ কর্মসূচি উদ্বোধন করেন ড. মশিউর রহমান।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত এ সম্মেলনে হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিং কিউ রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

দু’দিনব্যাপী এ সম্মেলনে ২৭৬ হেডম্যান উপস্থিত ছিলেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২