পরীক্ষামূলক
২০ মে ২০১৩, সোমবার ১২:৪৫ পিএম
  • অন্যান্য সংবাদ
মর্মান্তিক : কাজী অফিসের সামনে প্রেমিকের এসিডে ঝলসে গেল ইডেন কলেজ ছাত্রী
অনুন্নয়নের ৫ বছর
২০১২: ৪ বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৩, আহত ১৩২৭
ওয়্যারলেসে বিস্ফোরণের বার্তা দেয়ায় অপারেটরকে ওসির গালাগাল
ভারতে ধর্ষিতারা মুখ খুলছে...
ঢাকার ৪৩টি খাল ও তিন হাজার একর সরকারি জমি অবৈধ দখলে : সাড়ে ৯ হাজার মামলায় থেমে আছে উদ্ধার কার্যক্রম
দেশে আর্সেনিক আক্রান্তের সংখ্যা ৫৬৭৫৮ জন
সুব্রত বাইন কলকাতায় গ্রেপ্তার
সুন্দরবনে নির্বিচারে বন্যপ্রাণী শিকার
বারডেমে লাশ গোসলের ব্যবসা
আবারও কালাইয়ে ‘কিডনি’ বাণিজ্য
এফবিআইর স্টিং অপারেশন নিয়ে প্রশ্ন উঠেছে
দোহারে পদ্মার ভাঙনে হারিয়ে যাচ্ছে নয়াবাড়ি ইউনিয়ন
মাগুরায় পুলিশ হাবিলদারের কান্ড মহিলার আত্বহত্যার চেষ্টা
ক্ষুধার তাড়নায় সন্তান দান
সত্যিই কি শিশুটির কোন অপরাধ ছিল!
শ্রীপুরে তেল ও পড়া পানির নগদ পাগলের আস্তানায় পুলিশের হানা
লিমনের ওপর হামলার সত্যতা পেয়েছে পুলিশ
ব্যারিস্টার রাজ্জাকও মানবতাবিরোধী অপরাধী: রাষ্ট্রপক্ষের সাক্ষী
সখীপুরে গ্রামীণ ব্যাংক কর্মীর আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • হুমায়ূনের মৃত্যু তিন কারণে

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু হয়েছে তিন কারণে। নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালের চিকিৎসক ডা. মিলার জানান, শ্বাস-প্রশ্বাসের জটিলতা, হৃদযন্ত্রের বৈকল্য ও কিডনির ক্রমব্যর্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। ক্যান্সারে তার মৃত্যু হয়নি। উত্তর আমেরিকার প্রভাবশালী সাপ্তাহিক ঠিকানা এ রিপোর্ট দিয়েছে। রিপোর্টে বলা হয়, চেয়ার থেকে তিনি কিভাবে পড়ে গেলেন, প্রচণ্ড আঘাত পেলেন, সেলাই খুলে গেল এবং পরে ইনফেকশন হলো- তা নিয়ে নানা প্রশ্ন। এখানে কার অবহেলা ও উদাসীনতা ছিল? চেয়ার থেকে পড়ে যাওয়ার এক দিন পর কেন তাকে হাসপাতালে নেয়া হলো? মাজহার কেন হুমায়ূন আহমেদকে নিয়ে গেলেন? চেয়ার থেকে পড়ে যাওয়ার ঘটনা মিডিয়ার কাছে শুধু লুকানো হয়নি, চিকিৎসককেও অন্ধকারে রাখা হয়। হাসপাতালই বা কেন বদল করা হলো? জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেনের বরাত দিয়ে ‘ঠিকানা’ জানায়, তিনি যখন হাসপাতালে পৌঁছান তখন স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট। ভেনটিলেশনে ছিলেন হুমায়ূন আহমেদ। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। তিনি ব্যথায় প্রচণ্ড কোঁকাচ্ছিলেন। ডা. মিলার ব্যথা কমানোর জন্য কড়া ডোজের ওষুধ দিয়েছেন। কিন্তু কোন কাজ হচ্ছে না। ডাক্তারকে খুব চিন্তিত দেখা যায়। বারবার দেহের রক্তচাপ পরীক্ষা করছিলেন। চোখ রাখছিলেন মনিটরের ওপর। তখন ডাক্তার বলছিলেন, রক্তচাপ ১২০/৭০-এর উপরে রাখাই আসল চ্যালেঞ্জ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার রক্তচাপ দ্রুত নেমে যাচ্ছে। ৬০ থেকে ৫০, ৫০ থেকে ৪০, ৪০ থেকে ৩০। একসময় দেখা গেল, মনিটরে রক্তচাপের রেখাটি লম্বা একটানা রেখায় পরিণত হয়েছে। আমরা তখন বুঝলাম সব শেষ। আমাদের প্রিয় লেখক দেশের গর্ব আমাদের ছেড়ে চলে গেলেন। ডা. মিলার বললেন, সরি। মৃত্যুর সময় উল্লেখ করলেন ১টা ২২ মিনিট। শাওন তখন কাঁদছেন।
বাসার নম্বর ১১৫১১। ১১৫-১১৬ স্ট্রিটের মাঝখানে, ১১১ এভিনিউর উপর। বাসার সামনে দাঁড়িয়ে জাফর ইকবাল, তার স্ত্রী ড. ইয়াসমীন হক, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এস আই টুটুল, প্রকাশক মাজহারুল ইসলাম, মুক্তধারার বিশ্বজিৎ সাহা, তার স্ত্রী রুমা সাহা, নাট্য অভিনেতা জামাল উদ্দিন হোসেন, রওশন আরা হোসেনসহ আরও অনেকেই। ড. জাফর ইকবালকে ধরে ছোট বাচ্চার মতো কান্নাকাটি শুরু করে দিলেন এস আই টুটুল। বলতে লাগলেন- আমাদের দেখার আর কেউ রইলো না, আমরা এতিম হয়ে গেলাম। টুটুলের চোখের পানি দেখে জাফর ইকবাল নিজেই কেঁদে উঠলেন। কি সান্ত্বনা দিবেন টুটুলকে। অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখলেন আর দোয়া করতে বললেন। বাসার লিভিং রুমে অনেকেই বসা। উপর থেকে বন্ধ দরজা ভেদ করে শাওনের কান্না এবং বিলাপের শব্দ আসছে। উপস্থিত সবাই তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। কান্নার মধ্যে সে বলতে লাগলো ‘আমি এখন কি করবো? দেশের কোটি কোটি মানুষ দোয়া করলেন, কিন্তু কিছুই কাজে এলো না! মা তহুরা আলী এমপি মেয়েকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। প্রকাশক মাজহারুল ইসলামকে দেখা গেল ড. জাফর ইকবালকে ধরে অশ্রুহীন কান্না করতে। মুখ দিয়ে শব্দ হচ্ছে, চোখে নেই কোন পানি। তা-ও আবার কয়েক সেকেন্ড স্থায়ী।
কথা ছিল হুমায়ূন আহমেদের লাশ নিয়ে ২০শে জুলাই দেশের উদ্দেশে রওনা দেয়া। কিন্তু প্রকাশক মাজহারুল ইসলামের কারণে তা সম্ভব হয়নি। কারণ তিনি ছয়টি টিকিট চেয়েছেন বিজনেস ক্লাসে। স্থায়ী প্রতিনিধি ড. মোমেন তাকে পরিষ্কার জানিয়ে দেন, আমরা চারটির বেশি টিকিট দিতে পারবো না। তিনি বলেন, প্রতিটি টিকিটের দাম পড়েছে প্রায় ৬৫০০ ডলার। মাজহারুল ইসলাম বলেছেন, তিনি হুমায়ূন আহমেদের পরিবারের লোক। সুতরাং তিনি যা বলবেন, তা-ই হবে। ড. মোমেন বলেন, বিজনেস ক্লাসের টিকিট চাওয়ার কারণে ২০শে জুলাই লাশ পাঠানো গেল না, সিট পাওয়া যায়নি। ২১শে জুলাই এমিরেটসের রাতের ফ্লাইটে টিকিট পাওয়া গেল। সেই অনুযায়ী ২১শে জুলাই রাত ১১টা ২০ মিনিটে তারা লাশ নিয়ে চলে গেলেন। অন্য একজন বললেন, যেখানে তাড়াতাড়ি বাংলাদেশে লাশ নিয়ে যাওয়া উচিত এবং দাফন করা উচিত সেখানে মাজহারদের কাছে বড় হলো বিজনেস ক্লাসের টিকিট। মাজহারদের কাছে হুমায়ূন আহমেদের লাশ বড় কথা নয়, কিভাবে আরামে বাংলাদেশে যাওয়া যায় সেটাই বড় কথা। লাশের সঙ্গে ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই সন্তান নিষাদ, নিনিত, শাওনের মা তহুর আলী এমপি, সেঁজুতি আফরোজ এবং প্রকাশক মাজহারুল ইসলাম।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২