পরীক্ষামূলক
২০ মে ২০১৩, সোমবার ০৭:০৫ পিএম
  • অন্যান্য সংবাদ
মির্জা ফখরুলের জামিন ও রিমান্ড নামঞ্জুর
ধর্ষকের ফাঁসি
পুনঃবিচার চেয়ে গোলাম আযমের আবেদন সোমবার শুনানি
শাকিল গ্রেফতার :হত্যার আদ্যোপান্ত জানাল
ডেসটিনির সব সম্পত্তি জব্দের নির্দেশ
পদ্মা সেতু প্রকল্প// দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে দুদক
ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তিন মামলার রায়
হলমার্ক কেলেঙ্কারি ৩০ ব্যক্তির কল লিস্ট দুদকে!
ডিসিসি নির্বাচন আরো তিন মাস স্থগিত
এমএলএম আইনে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড
রায় নিয়ে প্রতিক্রিয়া
১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ তানভীরকে
আবুল হোসেন বললেন দুর্নীতি করিনি
জবানবন্দিতে আসামিপক্ষের প্রথম সাক্ষী সাঈদীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি
৪৪ ব্যাটালিয়নের ৬৬৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বিচারপতি শামসুদ্দিন মানিকের বক্তব্য বিতর্ক : স্পিকারের রুলিং অকার্যকর : হাইকোর্ট
ড. ইউনূসের করের নথি তলব অবৈধ
কিশোরী ধর্ষণের ঘটনায় লৌহজং থানার ওসিকে হাইকোর্টের তলব
গাইবান্ধায় এমপি কাদের খানের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
স্পিকারের রুলিং চ্যালেঞ্জ, বিব্রত হাইকোর্ট বেঞ্চ
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • ১৭০ জন জ্যেষ্ঠ জেলা জজকে ডিঙিয়ে নতুন আইনসচিব

তিনি কনিষ্ঠ জেলা জজ। আইনে স্নাতকোত্তর ডিগ্রিও নেই। তবু ১৭০ জন জ্যেষ্ঠ জেলা জজকে ডিঙিয়ে তাঁকেই করা হয়েছে বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব। তাঁর নাম আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
এই নিয়োগের ফলে প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের একাধিক রায়ের লঙ্ঘন ঘটেছে। এ ঘটনায় দেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, আইনসচিব নিয়োগে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করা হয়নি।
সর্বশেষ হালনাগাদ করা জেলা জজদের জ্যেষ্ঠতার তালিকায় নতুন আইনসচিবের ক্রমিক ৩৮৩। বর্তমানে পাঁচ থেকে সর্বোচ্চ ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রায় ১০০ জন জেলা জজ রয়েছেন। আইনে জ্যেষ্ঠতমদের মধ্য থেকে মেধা ও যোগ্যতা যাচাই করে আইনসচিব নিয়োগের শর্ত রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জেলা জজ হিসেবে পদোন্নতি পান জহিরুল হক। এমনকি তাঁর এলএলএম ডিগ্রি নেই।
হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ ১৭ জানুয়ারি ২০১১ বিচারিক অদক্ষতার কারণে জহিরুল হককে তিরস্কার করেন। কারণ, তিনি অকারণে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। তারিক সিদ্দিক নামের ওই ব্যক্তি দুই মাস আগে বিনা দোষে ছয় বছর জেল খেটে ছাড়া পান।
দায়িত্বপ্রাপ্ত সচিব হিসেবে জহিরুল হককে নিয়োগ দেওয়ায় সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, ২০০১ সালের নীতিমালা এবং ২০০৯ সালের ফেব্রুয়ারি দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘন ঘটেছে। সুপ্রিম কোর্টের পরামর্শ না নিয়ে এর আগে তিনজন জেলা জজকে একইভাবে দায়িত্বপ্রাপ্ত আইনসচিব করা হয়। কিন্তু তাঁরা জ্যেষ্ঠ জেলা জজ ছিলেন। এবারই প্রথম সর্বকনিষ্ঠকে রাজনৈতিক বিবেচনায় সুপ্রিম কোর্টকে না জানিয়ে আইনসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সাড়ে তিন বছর আগে সুপ্রিম কোর্টের পরামর্শে তিনি উপসচিব হিসেবে আইন মন্ত্রণালয়ে প্রবেশ করেন। এরপর তিনি উপসচিব পদে থেকেই বিধিবহির্ভূতভাবে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২