পরীক্ষামূলক
২১ মে ২০১৩, মঙ্গলবার ০৩:২৬ এএম
  • অন্যান্য সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
দুঃখিনী বর্ণমালা সংগ্রামী বাংলায়
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
দেশব্যাপী গ্যাসের তীব্র সঙ্কট : রাতে মিললেও দিনের বেলা গ্যাস নেই
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন
ওড়েনি বিমান যাত্রী দুর্ভোগ চরমে
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
খুলে দেয়া হলো হাতিরঝিল নববর্ষের উপহার বললেন প্রধানমন্ত্রী
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন বাণিজ্য প্রসারে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
হাতিরঝিল খুলে দেয়া হচ্ছে আজ
বিলুপ্তির পথে দেশী জাতের গরু
উৎসব মুখর পরিবেশে রসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু
উত্তরা-দয়াগঞ্জে গাড়িতে আগুন, বিজয় সরণী-মিরপুরে আটক ১১
মুক্তিযুদ্ধবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকুন - প্রধানমন্ত্রী
বিজয়ের ৪১ বছর
শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • নিয়ম ভেঙে আমানত গ্রহণ// প্রশ্নবিদ্ধ বিকাশ ???

ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি ‘বিকাশ’কে ২০১০ সালের ১২ এপ্রিল পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) হিসেবে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। পিএসওর নিয়ম ভেঙে আমানত গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বিকাশ।
গ্রামীণফোন ও রবির নেটওয়ার্ক এবং কয়েকটি আউটলেটের মাধ্যমে পিএসও সেবা দিচ্ছে বিকাশ। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মতো আমানতও সংগ্রহ করছে। এরই মধ্যে চার লাখেরও বেশি গ্রাহকের হিসাব খুলেছে প্রতিষ্ঠানটি। এসব হিসাবে গত মার্চ পর্যন্ত ৪৯৯ কোটি টাকা জমা হয়েছে। বিকাশের এ আমানত সংগ্রহের কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। বিকাশের প্রতি হিসাবের বিপরীতে এখন মাসে আড়াই লাখ টাকা পর্যন্ত লেনদেন করা ও পাঠানো যায়।
বাংলাদেশ ব্যাংক প্রণীত সেলফোনে আর্থিক সেবা নীতিমালায় আছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা হিসাব অবশ্যই ব্যাংকের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং গ্রাহককে সুদ দিতে হবে। তবে বিকাশে খোলা হিসাব ব্যাংকের সঙ্গে যুক্ত নয়। গ্রাহক এ থেকে কোনো সুদও পাচ্ছে না।
পিএসওর নীতিমালায় উল্লেখ আছে, যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে নগদ জমা করে, সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ লাইসেন্স পেতে পারে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান না হয়েও লাইসেন্স পেয়েছে বিকাশ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বণিক বার্তাকে বলেন, ব্র্যাক ব্যাংক তার সহযোগী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে সেলফোনে আর্থিক সেবা দেয়ার অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে। লাইসেন্সের সময় তাদের কিছু শর্ত দেয়া হয়। এখন তা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, যেকোনো সময় বিকাশের সংগৃহীত আমানত ও হিসাব ব্র্যাক ব্যাংকের সঙ্গে সংযুক্ত করতে নির্দেশনা দিতে পারে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হতে পারে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনেই কাজ করছি আমরা। নীতিমালায় সুদ দেয়ার কথা থাকলেও এ মুহূর্তে গ্রাহককে তা দিচ্ছি না। ভবিষ্যতে দেয়ার পরিকল্পনা রয়েছে। বিকাশের আউটলেটে যে অর্থ জমা হয়, তা ব্র্যাক ব্যাংকে জমা করা হয়। গ্রাহক যত দিন প্রয়োজন মনে করবেন, ব্যাংকে তত দিন সে অর্থ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনেই আমরা এটা করছি।’
জানা গেছে, সেলফোনে আর্থিক সেবা নীতিমালা প্রণয়নের পর ব্র্যাক ব্যাংক তা পরিবর্তন করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি পাঠায় ২০১১ সালের ১০ আগস্ট। এতে তারা ব্যাংকের পাশাপাশি ‘সাবসিডিয়ারি’ শব্দটি ব্যবহারের অনুরোধ করে। তাদের সে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক নীতিমালায় পরিবর্তন আনে।  
ব্র্যাক ব্যাংক ২০০৯ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে পিএসও হিসেবে কাজ করার জন্য সাবসিডিয়ারি কোম্পানি গঠনের আবেদন করে। ওই বছরের ২৩ ডিসেম্বর কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেম বিভাগের মাধ্যমে ব্র্যাক ব্যাংককে পিএসও হিসেবে কাজের অনাপত্তি দেয়া হয়। ২০১০ সালের ১২ এপ্রিল একই বিভাগ থেকে ব্র্যাক ব্যাংককে বিকাশের জন্য পিএসও লাইসেন্স দেয়া হয়। অথচ ব্র্যাক ব্যাংক ও বিকাশ দুটো আলাদা প্রতিষ্ঠান। তাদের পরিচালনা পর্ষদও আলাদা। বিকাশ গঠিত হয়েছে আমেরিকান কোম্পানি মানি ইন মোশন ও ব্র্যাকের যৌথ বিনিয়োগে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২