পরীক্ষামূলক
২০ মে ২০১৩, সোমবার ১১:৩৭ পিএম
  • অন্যান্য সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
দুঃখিনী বর্ণমালা সংগ্রামী বাংলায়
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
দেশব্যাপী গ্যাসের তীব্র সঙ্কট : রাতে মিললেও দিনের বেলা গ্যাস নেই
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন
ওড়েনি বিমান যাত্রী দুর্ভোগ চরমে
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
খুলে দেয়া হলো হাতিরঝিল নববর্ষের উপহার বললেন প্রধানমন্ত্রী
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন বাণিজ্য প্রসারে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
হাতিরঝিল খুলে দেয়া হচ্ছে আজ
বিলুপ্তির পথে দেশী জাতের গরু
উৎসব মুখর পরিবেশে রসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু
উত্তরা-দয়াগঞ্জে গাড়িতে আগুন, বিজয় সরণী-মিরপুরে আটক ১১
মুক্তিযুদ্ধবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকুন - প্রধানমন্ত্রী
বিজয়ের ৪১ বছর
শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • টিকিট যুদ্ধ

: ঈদের টিকিট নিয়ে চলছে যুদ্ধ। রাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই পাননি টিকিট। এছাড়া ঘরমুখো কয়েক লাখ মানুষকে জিম্মি করে ভাড়া বাণিজ্য শুরু করেছে পরিবহন মালিকরা। কয়েক কিলোমিটারের ব্যবধানে পরিবহনভেদে ১০০ থেকে ১৫০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এরপরও গভীর রাতে লাইনে দাঁড়িয়ে ৪-৫ ঘণ্টা অপেক্ষার পর যখন একটি টিকিট মিলেছে তখন যাত্রীদের মুখে দেখা গেছে হাসির রেখা। ঈদে পরিবারের সান্নিধ্য পাবেন । প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করবেন ঈদের আনন্দ। এজন্য শত কষ্ট মুখ বুঝে সহ্য করে চলেছেন যাত্রীরা। গতকাল থেকে রাজধানীর বিভিন্ন পরিবহন কোম্পানি ঈদের অগ্রিম টিকিট ছাড়তে শুরু করেছে। আগামী ৩ দিন টিকিট থাকা সাপেক্ষে তারা কাউন্টার খোলা রাখবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। আর এ টিকিট নিতেই রাত থেকে কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান যাত্রীরা। গতকাল সরজমিন গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে দুর্ভোগের নানা চিত্র। 
গভীর রাত থেকে অপেক্ষা: প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কর্মচারী আনোয়ার হোসেনের বাড়ি নাটোরে। গতকাল গাবতলীর হানিফ কাউন্টারের সামনে তিনি দীর্ঘ লাইনের পেছন দিকে দাঁড়িয়েছিলেন। আনোয়ার বললেন, সেহেরি খেয়েই আমি চলে এসেছি। তারপরও এত পেছনে জায়গা পেয়েছি। সকাল ৮টায় কাউন্টার খুলবে। ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ওই লাইনে অন্তত ৩শ’ লোক দাঁড়িয়েছে। হানিফের নিজস্ব এই টার্মিনালে এ রকম অন্তত ১২টি লাইন দাঁড়িয়েছে। প্রতিটি লাইনের শেষ প্রান্ত কয়েক বাঁক ঘুরে কোথায় গিয়ে শেষ হয়েছে বোঝা যাচ্ছে না। সকাল পৌনে ৮টার দিকে একে একে টিকিট নিয়ে লাইন থেকে বের হয়ে আসতে লাগলেন যাত্রীরা। ১৬ই আগস্টের টিকিট নিয়ে উল্লসিত হয়ে বেরিয়ে এলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র সালাউদ্দীন সজল। তিনি যাবেন চাঁপাইনবাবগঞ্জ। বললেন, বাসের টিকিটটা পেয়ে গেলাম। এখন আর কোন চিন্তা নেই। তিনি বলেন, প্রতিবছরই এভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি। পরে এলে নানা ঝামেলা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাউন্টারগুলোর সামনের লাইন আরও দীর্ঘ হয়েছে। মাঝে মাঝে লাইন থেকে চিৎকার উঠেছে-কাউন্টারে দু’নম্বরী হচ্ছে। যাত্রীরা অভিযোগ করেন কাউন্টার মাস্টাররা বেশি টাকা নিয়ে পেছনে দরজা দিয়ে টিকিট বিক্রি করছেন। 
হানিফ পরিবহনের গাবতলীর নিজস্ব টার্মিনালের অন্তত ১২টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। এ পরিবহনে ঢাকা-বগুড়ার টিকিটের দাম নেয়া হচ্ছে ৩৫০ টাকা। সাধারণ সময়ে নেয়া হয় ৩০০ টাকা। ঢাকা-নওগাঁর ভাড়া নেয়া হচ্ছে ৪৪০ টাকা। সাধারণ সময়ে নেয়া হয় ৩৫০ টাকা। রংপুরের টিকিট বিক্রি করা হচ্ছে ৬০০ টাকায়। অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির পরও হানিফ পরিবহনের কাউন্টারের সামনে হাজারও মানুষের ভিড়। যাত্রীরা বলছেন, ভাড়া বেশি নিলেও হানিফের বাস বেশি। ফলে সময়মতো গাড়ি পাওয়ার নিশ্চয়তা থাকে। হানিফ পরিবহনের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, সব যাত্রীকে টিকিট দেয়ার চেষ্টা করছি আমরা। তবে আমাদের লোকবলের সীমাবদ্ধতা রয়েছে। তাই বিপুলসংখ্যক যাত্রীকে সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। হানিফ পরিবহনের উত্তরবঙ্গ ম্যানেজার কাজী আকতারুজ্জামান বলেন, আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। আমরা দিন-রাত পরিশ্রম করছি। কোন কাউন্টার থেকে তালিকার চেয়ে বেশি ভাড়া চাওয়া হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন তিনি। গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন পরিবহন কোম্পানিও ঈদের অগ্রিম টিকিট ছাড়তে শুরু করেছে। তবে তারাও আদায় করছে অতিরিক্ত ভাড়া। গাবতলীর লাবিবা এন্টারপ্রাইজ ঢাকা-বরিশাল রুটে বাস পরিচালনা করে। এ পরিবহন কোম্পানি বরিশালের টিকিট বিক্রি করছে ৪৮০ টাকায়। অথচ সাধারণ সময়ে বিক্রি করা হয় ৩৭০ থেকে ৩৮০ টাকায়। একইভাবে তারা খেপুপাড়ার টিকিট বিক্রি করছে ৬৫০ টাকায়। কিন্তু সাধারণ সময়ে নেয়া হয় ৫০০ টাকা। স্বরূপকাঠির টিকিট বিক্রি করা হচ্ছে ৫৫৫ টাকায়। সাধারণ সময়ে স্বরূপকাঠির ভাড়া নেয়া হয় ৪৫০ টাকায়। এরপরও লাবিবা পরিবহনের কাউন্টার মাস্টার বললেন, একটি টাকাও অতিরিক্ত আদায় করা হচ্ছে না। গাবতলীর সুরভী পরিবহন ঈদের জন্য ভাণ্ডারিয়ার টিকিট বিক্রি করছে ৫৭০ টাকায়। অথচ সাধারণ সময়ে ভাণ্ডারিয়ার ভাড়া নেয়া হয় ৪৮০ টাকা। শ্যামলী পরিবহন এবার রাজধানীতে একাধিক কাউন্টারের মাধ্যমে ঈদের টিকিট বিক্রি করছে। কল্যাণপুরের সোহরাব পেট্রোল পাম্পের পাশের কাউন্টার থেকে দেয়া হচ্ছে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের টিকিট। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে তারা সকাল ৭টা থেকেই কাউন্টার খুলছে।  ঈদের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে ১৪ই আগস্ট থেকে ১৯শে আগস্ট পর্যন্ত। শ্যামলী পরিবহনে চাঁপাইনবাবগঞ্জের টিকিট বিক্রি করা হচ্ছে ৫৭০ টাকায়। সাধারণ সময়ে নেয়া হয় ৪৫০ টাকা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের অন্য রুটগুলোতেও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। উত্তরবঙ্গ ম্যানেজার সুজন সাহা বলেন, অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না। অন্য সময় সরকার নির্ধারিত হারের চেয়ে কম ভাড়া নেয়া হয়। এখন সরকার নির্ধারিত হারে ভাড়া নেয়া হচ্ছে। 
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের ট্রেজারার কামাল হোসেন বলেন, বিভিন্ন পরিবহন মালিক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত হারেই ভাড়া নেয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি টিম মাঠে নামানো হয়েছে। 
মহাখালী: ঈদে ফিরতি বাস খালী আসে- এই অজুহাতে ভাড়া বাড়াচ্ছে মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকরা। বাস ভাড়া ১০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। মহাখালী বাস মালিক সমিতির সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের এই সংক্রান্ত এক বৈঠক গতকাল তেজগাঁও এলেন বাড়ি অফিসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে মালিক পক্ষ আগামী ১৫ই আগস্ট থেকে ১৯শে তারিখ পর্যন্ত ঈদের টিকিট বিক্রি করার ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব দেবে বলে জানিয়েছেন, বাস মালিক সামিতির সভাপতি আবুল কালাম। ঈদে এই টার্মিনালে যাতে কোন ধরনের চাঁদাবাজি না হয় সে জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে  ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বাস ভাড়া বাড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা ভাড়া বাড়ার পক্ষে নন। তবে ব্রিজের টোলে যাত্রী প্রতি ২৫ টাকা খরচ হয় বলে কালাম উল্লেখ করেন। ১৪ নম্বর কাউন্টারের একতা ট্রান্সপোর্ট ম্যানেজার সুমন জানান, আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করবেন। তাদের বাস ঢাকা-বগুড়া-নওগাঁ রুটে চলাচল করে।  শাহ্‌ ফতেহ্‌ আলী পরিবহনের ১৬ নম্বর কাউন্টারে আমিনুল ইসলাম জানান, ঈদে ফিরতি গাড়ি খালি আসে। তাই ১০০ টাকা ভাড়া বাড়তে পারে। বগুড়ার ভাড়া এখন নেয়া হচ্ছে ৩৫০ এবং নওগাঁ ৪৫০ টাকা। বৈশাখী পরিবহন চলাচল করে জামালপুর রুটে। এ কাউন্টারের ম্যানেজার মালেক বললেন, তারা কোন অগ্রিম টিকিট দেবেন না। আসলেই সঙ্গে সঙ্গে টিকিট পাবেন যাত্রীরা। এখন তারা ৩০০ টাকা ভাড়া নিচ্ছেন। এই টার্মিনাল থেকে ৩৮টি কাউন্টারের মাধ্যমে ৮০০ বাস উত্তর অঞ্চলসহ ঢাকা বিভাগের জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল এসব এলাকার রুটে চলাচল করে বলে বাস মালিক সমিতি জানিয়েছে।
সায়েদাবাদে হাহাকার: রাজধানীর সায়েদাবাদ বাসটার্মিনালের শ্যামলী পরিবহনের ৯নং কাউন্টারে ঈদের এক সপ্তাহ আগের কোন টিকিট নেই। একই অবস্থা বিলাসবহুল বাস সার্ভিস সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ-এর। এই মাসের ২০, ২১, ২২ তারিখে কক্সবাজারে তাদের কোন টিকিট অবশিষ্ট নেই। গ্রিন লাইনের  কক্সবাজার রুটের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। সায়েদাবাদ বাস টার্মিনালে টিকিট সঙ্কট অনেকটা প্রকট চট্টগ্রামের যাত্রীদের জন্য। এবার লম্বা সরকারি ছুটি থাকায় ঈদের ৩ থেকে ৪ দিন আগে বাড়ি ফেরা যাত্রীদের সংখ্যা একটু বেশি। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ বাস ছাড়ে রাজধানীর বৃহত্তম বাসটার্মিনাল সায়েদাবাদ থেকে। বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, নোয়াখালী, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীসহ আরও বেশ কিছু এলাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় সায়েদাবাদ থেকে। ঈদের অগ্রিম টিকিট প্রাপ্তি নিয়ে বাস স্ট্যান্ডে গ্রিন লাইনের ৫নং কাউন্টারের ম্যানেজার ফাইকুজ্জামান বলেন, ঈদে গ্রিন লাইনের বেশির ভাগ যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। তাদের টিকিট কালোবাজারির কোন সুযোগ নেই বলে তিনি জানান। সারাদেশে শ্যামলী পরিবহনের রয়েছে ৮০০’র বেশি বাস সার্ভিস। কাউন্টারের ইনচার্জ রাজীব বলেন, ঢাকা থেকে বৃহত্তর  সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন ও টেকনাফে তাদের বাস সার্ভিস রয়েছে। ঈদের আগে বাড়তি কোন ভাড়া তারা নিচ্ছেন না বলে দাবি করেন তিনি। ঢাকা থেকে শ্যামলী পরিবহনে সিলেট ৪৪০ টাকা, ঢাকা থেকে চট্টগ্রামে ৪৩০ টাকা। এসি বাসে ৭৫০ টাকা। বিজনেস ক্লাসে ১৩৫০ টাকা, রাঙামাটি এসি ৭৫০ টাকা, এসি বান্দরবন ৭৫০ টাকা ভাড়া। তবে ইউনিক পরিবহনের বাস কাউন্টার ম্যানেজার আনোয়ার বললেন, তারা কোন অগ্রিম টিকিট দিচ্ছেন না। হানিফের ১নং বাস কাউন্টারে লিয়াকত নামের এক ব্যবসায়ী এসেছিলেন ঈদের দুই দিন আগের টিকিট নেয়ার জন্য। অগ্রিম টিকেটের বিষয়ে দু-এক দিনের মধ্যে মালিক ও শ্রমিক সমিতির সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়ে দেয়া হয় তাকে। আল বারাকা, একুশে, স্টার লাইন বাস সার্ভিস নোয়াখালীর সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও দশঘরিয়া যায়। এ গন্তব্যে অগ্রিম কোন টিকিট বিক্রি হচ্ছে না। এ রুটের ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা। দেশের বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোয়ালাকিয়ায়। সেজন্য ঈদের এক সপ্তাহ আগ থেকে কিশোরগঞ্জ রুটে যাত্রীদের ভিড় থাকে প্রচণ্ড। কিশোরগঞ্জের জন্য রয়েছে ঈশাখাঁ, হাওড় বিলাস, অনন্যা, জলসিঁড়িসহ আরও বেশ ক’টি বাস সার্ভিস। ঢাকা থেকে কিশোরগঞ্জের ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা। তবে ঈদে অতিরিক্ত যাত্রীদের চাপে বাস চালকরা বাড়িয়ে দেন ভাড়া। নিয়মিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বাড়ানো হয়।
ফকিরেরপুল: ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে অনেক যাত্রীই আগে ভাগেই টিকিট বুকিং দিয়ে দিচ্ছেন। ফকিরেরপুল এলাকা থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, সুনামগঞ্জ, বরিশাল, যশোর, খুলনা রুটে প্রচুর বাস ছেড়ে যায়।    শ্যামলী পরিবহনের কাউন্টার-২ এর ম্যানেজার মোবারক মিঞা জানালেন, চট্টগ্রাম ও সিলেট রুটের প্রায় আশি ভাগ টিকিট বুকিং শেষ। বেশির ভাগ যাত্রী বুকিং দিয়েছেন অনলাইনে। আর যাদের সে সুবিধা নেই তারা সরাসরি অথবা ফোন করে আসন ও টিকিট নিশ্চিত করছেন বলে জানালেন তিনি। মেডিকেল কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলি জানালেন, গত ঈদে চট্টগ্রামে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল। এবার তাই সাবধান হয়ে আগেভাগেই ১৫ আগস্টের টিকিট নিশ্চিত করেছি। এখানকার ঈগল পরিবহন এখনও অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি। সৌদিয়া পরিবহনের কাউন্টারে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে তারিকুল হাসান সুমনের সঙ্গে। কক্সবাজারের টিকিট বুকিং দিলেন তিনি। ঝামেলা এড়াতে আজ ছুটির দিন পেয়ে ঈদের ছুটি বাড়িতে কাটানোর জন্য ১৭ তারিখের টিকিট বুকিং দিলাম। এখন ভালোয় ভালোয় নির্ধারিত তারিখে নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারলেই হলো। টিকিটের মূল্য প্রসঙ্গে জানালেন ভাড়া আগের নির্ধারিত (৭০০) থাকলেও ঈদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা ঠিক থাকবে কি না সেটাই এখন দেখার বিষয়। ভূমি মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানালেন, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের বাড়ি (যশোর) যাই। এবার যানজটের চিন্তা আছে। টিকিটের মূল্য ও ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এত এত সরকার আসে যায় কিন্তু প্রতিটা বছর ঈদের ছুটি কাটাতে বাড়িতে যাওয়া ও আসাতে কি পরিমান ঝক্কি পোহাতে হয় রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এবার অন্তত সরকারকে বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয়কে ঈদের ছুটিতে যেতে আসতে লোকজনের দুর্ভোগ কমানোর অনুরোধ জানান তিনি। 


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২