পরীক্ষামূলক
২৪ মে ২০১৩, শুক্রবার ০৯:৫০ এএম
  • অন্যান্য সংবাদ
অ্যান্টিবায়োটিকের দাম বাড়ছে?
আন্তর্জাতিক বাজারেও আস্থা হারাচ্ছে দেশীয় জুস
চার ব্যাংকের ৬৫০ কোটি টাকা আত্মসাৎ
অবৈধ সংযোগের অর্থ নিয়ে বিপাকে তিতাস
ব্যাংকিং খাতে নৈরাজ্যের বছর
পদ্মায় দুর্নীতির ষড়যন্ত্র আসামীদের গ্রেপ্তারের নির্দেশ
চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এসইসি’র বিশেষ ক্ষমতা
অর্থ অনর্থের কথা
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ আজ মামলা করছে দুদক
আবার বাড়ছে জ্বালানি তেলের দাম
এমআরটি প্রকল্পে ২১০ কোটি ডলার দেবে জাপান
গভীর সমুদ্রবন্দর নির্মাণে অংশীদার হতে চাই: জার্মান রাষ্ট্রদূত
তারল্য ও ক্রেতাসংকট চার মাসে সর্বনিম্ন লেনদেন
স্কাউটস সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান
এফবিসিসিআই নির্বাচন//চেম্বার গ্রুপে জয় পেয়েছে কাজী আকরাম পরিষদ
জনতা ব্যাংকের ৬ জনকে জিজ্ঞাসাবাদ
ব্যাংকের মুনাফা কমেছে, লোকসানও হচ্ছে
১ মাসে প্রতি শ ডিমের দাম কমেছে ২০০ টাকা
বিদেশী বিনিয়োগ আকর্ষণ // সিঙ্গাপুরে একত্র হচ্ছেন দেশের শীর্ষ করপোরেটরা
২৪,০০০ কোটিপতির পাশে ৬ কোটি হতদরিদ্র
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • পদ্মা সেতু প্রকল্প// ৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে মালয়েশিয়া

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে তিন সপ্তাহের মধ্যে মালয়েশিয়া চূড়ান্ত প্রস্তাব দেবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার মালয়েশিয়ার বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেলুর সঙ্গে বৈঠকশেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এ প্রকল্পের ‘কনসেশন অ্যাগ্রিমেন্ট’ নিয়ে আলোচনা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে মালয়েশিয়া। দেশের জাতীয় স্বার্থ বিবেচনা করে সমান সুবিধাজনক অবস্থায় (উইন-উইন সিচুয়েশন) পৌঁছাতে পারলেই কেবল চুক্তি হবে। পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন কারিগরি ও আর্থিক দিক মালয়েশিয়া নিজেদের পর্যালোচনাশেষে একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে। মালয়েশিয়া প্রতিনিধি দলের এবারের ঢাকা সফরেই বিষয়টি একটি চূড়ান্ত রূপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মালয়েশিয়ার প্রতিনিধি দলটি চুক্তির একটি খসড়া দিয়েছে, তবে সেখানে অনেক বিষয়ে অন্তর্ভুক্ত হয়নি। এখন তারা বাংলাদেশের বিশেষজ্ঞ দলের সঙ্গে কারিগরি বিষয় নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে।’ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এক বিন্দুও সরে আসেনি। দেশী অর্থায়নেই পদ্মা সেতু হবে। তবে পদ্মা সেতু নির্মাণের জন্য ডলারও লাগবে। সে জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কোনো দেশ বা সংস্থা এগিয়ে এলে তাদের সহায়তা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে এস সামি ভেলুর নেতৃত্বে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ করেন। তবে বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী। প্রতিনিধি দলটির পদ্ম সেতু প্রকল্প এলাকা পরিদর্শনেরও কথা রয়েছে।
উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের পর চলতি বছরের শুরুতে মালয়েশিয়া পদ্মা সেতুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন।
বিল্ড অপারেট ওন অ্যান্ড ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে পদ্মা সেতু নির্মাণে আগ্রহী। এরই অংশ হিসেবে গত ২৮ জুন পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মালয়েশিয়ার পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব সরকারকে দেয়া হয়। ২৯ জুন দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি তুলে বিশ্বব্যাংক এ প্রকল্পে ঋণ বাতিল করে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২