-
বিএনপি প্রস্তাব প্রত্যাখান করায় হতাশ নই : হানিফ
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন,বিএনপি প্রস্তাব প্রত্যাখান করায় আমি এখন হতাশ নই।
নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঠিক করতে প্রধান বিরোধী দল বিএনপিকে আলোচনার প্রস্তাব দিবে আওয়ামী লীগ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানের বিরোধী দলের সঙ্গে আলোচনার আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন,‘ আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দেবে। আমরা রাজনীতিবিদরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নেই। আবার সেই সিদ্ধান্ত বাস্তবতা বুঝে পরিবর্তন করি। তারা হয়তো বাস্তবতা বুঝতে পারবে। নিজেরা আলোচনা করে সরে আসবে।’
আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি আরও বলেন , কিন্তু তারা আগেই যদি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না, তাহলে আলোচনার ব্যাপারে আমাদের দিক থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার সুযোগ কম থাকে।
তিনি এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তরও দেন ।
|