পরীক্ষামূলক
২৩ মে ২০১৩, বৃহ:পতিবার ১১:০৯ এএম
  • অন্যান্য সংবাদ
মির্জা ফখরুলের জামিন ও রিমান্ড নামঞ্জুর
ধর্ষকের ফাঁসি
পুনঃবিচার চেয়ে গোলাম আযমের আবেদন সোমবার শুনানি
শাকিল গ্রেফতার :হত্যার আদ্যোপান্ত জানাল
ডেসটিনির সব সম্পত্তি জব্দের নির্দেশ
পদ্মা সেতু প্রকল্প// দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে দুদক
ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তিন মামলার রায়
হলমার্ক কেলেঙ্কারি ৩০ ব্যক্তির কল লিস্ট দুদকে!
ডিসিসি নির্বাচন আরো তিন মাস স্থগিত
এমএলএম আইনে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড
রায় নিয়ে প্রতিক্রিয়া
১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ তানভীরকে
আবুল হোসেন বললেন দুর্নীতি করিনি
জবানবন্দিতে আসামিপক্ষের প্রথম সাক্ষী সাঈদীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি
৪৪ ব্যাটালিয়নের ৬৬৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বিচারপতি শামসুদ্দিন মানিকের বক্তব্য বিতর্ক : স্পিকারের রুলিং অকার্যকর : হাইকোর্ট
ড. ইউনূসের করের নথি তলব অবৈধ
কিশোরী ধর্ষণের ঘটনায় লৌহজং থানার ওসিকে হাইকোর্টের তলব
গাইবান্ধায় এমপি কাদের খানের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
স্পিকারের রুলিং চ্যালেঞ্জ, বিব্রত হাইকোর্ট বেঞ্চ
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • চলতি মাসেই দুদকের মামলা ফেঁসে যাচ্ছেন সওজের শতাধিক ব্যক্তি

যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দূর্নীতিবাজ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চলতি মাসে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সওজের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়ায় সওজের একশ`র বেশি ঠিকাদার, প্রকৌশলী ও কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সওজের দুর্নীতি নিয়ে অনুসন্ধান কমিটি এরইমধ্যে কমিশনের কাছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে। কমিশন অনুমতি দিলে চলতি মাসে যে কোনো কর্মদিবসে মামলা দায়ের করা হবে।

সওজের দুর্নীতির অনুসন্ধান কমিটির প্রধান ও দুদকের উপ পরিচালক বেলাল হোসেন মঙ্গলবার রাতে বাংলানিউজকে বলেন, ``তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণের ভিত্তিতে কমিশনের কাছে মামলা করার সুপারিশ করা হয়েছে। চলতি মাসের মধ্যেই মামলা করা হতে পারে।``

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সওজের বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির সঙ্গে জড়িত সড়ক বিভাগের প্রকৌশলী, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করে কমিশনে প্রতিবেদনও জমা দিয়েছে দুদকের অনুসন্ধানী টিম। প্রতিবেদনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন উর্দ্ধতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ``দুদক সওজের যাদের বিরুদ্ধে তদন্ত করেছে তাদের অনেকেই আতঙ্কে আছেন। কার কার নামে মামলা হচ্ছে তারা খোঁজ নিচ্ছেন। এ ক্ষেত্রে কমিশন এ পর্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলেছে। অনেকেই রাজনৈতিক প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিশন তারা নিজেদের রক্ষা করতে নানাভাবে তদবির শুরু করেছেন।``

চলতি বছরের জানুয়ারি থেকে সওজের দুর্নীতি অনুসন্ধানে মাঠ পর্যায়ে তদন্ত চালায় এ অনুসন্ধান কমিটি। এ কমিটি গত তিন বছরে (২০০৯-২০১১) সওজের সারাদেশে সড়ক ও জনপথ বিভাগের ছয় শতাধিক প্রকল্প চিহ্নিত করে। এসব প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়ম পায় কমিটি।

জানা যায়, দেশের ৬৪ জেলার কালভার্ট নির্মাণ, প্রতিরক্ষাবাঁধ ও সড়ক সংস্কার-সংক্রান্ত ৭৬৮টি প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অসংখ্য অভিযোগ আসে দুদকে। সওজের এসব দুর্নীতি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কমিশন গত ৯ অক্টোবর দুদকের উপ পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। বেলাল হোসেনের নেতৃত্বে এ কমিটিতে রয়েছেন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম ও মো. রওশন আলম।


দুদকের প্রতিবেদনে ওঠে আসে এসবের কোনো কোনো প্রকল্পে এক লাখ টাকারও কাজ না করে বরাদ্দের ১৫ লাখ টাকাই তুলে নিয়েছেন ঠিকাদাররা। এ অবৈধ তৎপরতায় সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা। অনেক প্রকল্পে কোনো কাজ না করেই বরাদ্দের সমুদয় টাকা তুলে নেওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি।

এরইমধ্যে ঢাকা বিভাগের ছয়টি জেলার কালভার্ট, প্রতিরক্ষা বাঁধ ও সড়ক সংস্কারের ৭২টি প্রকল্প তদন্ত করে ২৪টিতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে।

এসব প্রকল্পে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির সঙ্গে জড়িত সড়ক বিভাগের প্রকৌশলী, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করে কমিশনে প্রতিবেদনও জমা দিয়েছে দুদকের অনুসন্ধানী টিম। প্রতিবেদনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করা হয়।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২