পরীক্ষামূলক
১৮ মে ২০১৩, শনিবার ০৭:৪১ পিএম
  • অন্যান্য সংবাদ
সরকারের শীর্ষ দুর্নীতিবাজদের তালিকা করছে বিএনপি
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র রাজনৈতিক হট্টগোলের ভয়ে মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়নি
১৮ দলের কালো পতাকা মিছিল, ‘ফের ওয়ান ইলেভেন চায় সরকার’
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আরও জনশক্তি নিতে সৌদি স্পিকারকে খালেদা জিয়ার আহ্বান
একজন তোফায়েল আহমেদ
মেয়াদের শেষ বছরে সরকার
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
প্রধানমন্ত্রীকে তারেক রহমানের লিগ্যাল নোটিস
ক্ষমতায় এলেও মন্ত্রিত্বে নেই: মুহিত
কান টানলে মাথা আসে, তাই আবুলরা বাদ
জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়
আমিনীর জানাজায় লাখো মানুষের ঢল
বিএনপি-জামায়াতের আন্দোলনে জনগণ সাড়া দেবে না :প্রধানমন্ত্রী
'বাংলাদেশ পিপলস পাওয়ার পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ
স্বরাষ্ট্রমন্ত্রী ‘তৃতীয় শ্রেণীর মাস্তান’: খোকা
অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রলীগ নেতা তাকিমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, শিবিরকে পিটিয়ে দেশছাড়া করুন
দুর্নীতির সঙ্গে তারেকের সংশ্লিষ্টতা ছিল না: খালেদা
আরেকবার সুযোগ পেলে দেশের চেহারা পাল্টে দেব// খালেদা জিয়া
আ’লীগ কখনও তত্ত্বাবধায়ক চাইবে না, গণভোটের দাবি মওদুদের
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, ঈদের পর আন্দোলন : খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না বলে আবারও সরকারকে সতর্ক করে দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এক ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেয়া হবে না, হবে না, হবে না। ঈদের পর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। তা ধাপে ধাপে সরকার পতনের দিকে নিয়ে যাওয়া হবে। এই আন্দোলনকে জোরদার করতে দলমত নির্বিশেষে পেশাজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একমঞ্চে আসার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।
লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসকে দেয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, নির্বাচনের সময় সরকার গঠনে তারা (বিরোধী দল) যদি অংশীদারিত্ব চায় সেটা আমরা দিতে পারি। সবাই মিলে আমরা (নির্বাচন) করতে পারি। তখন একটা ছোট মন্ত্রিসভা করে ইলেকশন করতে পারি। এ জন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, যা ১৯৯৬ সালে আওয়ামী লীগের দাবির মুখে সংবিধানে সংযুক্ত হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপিসহ বিরোধী দল।
জাতীয় সংসদের এলডি ভবন প্রাঙ্গণে মহানগর বিএনপির উদ্যোগে এই ইফতার পার্টি হয়। এতে মহানগরের থানা ও ওয়ার্ডের নেতারা, সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। 
খালেদা জিয়া দেশের বর্তমান দুরবস্থা তুলে ধরে বলেন, সরকার নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। 
ওই ধরনের নির্বাচন এ দেশে করতেও দেয়া হবে না।
তিনি দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। দুর্নীতির জন্য তাদের একদিন জবাবদিহিও করতে হবে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, সেতুর কাজ শুরু না করতেই সেখানে দুর্নীতি হয়েছে। বিশ্বব্যাংক তা ধরে ফেলে এই ঋণচুক্তি বাতিল করেছে। একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশপ্রেমিক। আমি বলব, তিনি দেশপ্রেমিক নন, তিনি ছিলেন টাকা প্রেমিক, অর্থ প্রেমিক।
রাজধানীর সড়ক ও দেশের মহাসড়কের বেহাল অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ওই মন্ত্রী (সৈয়দ আবুল হোসেন) অর্থ লুটপাট করেছেন। রাস্তাঘাট-মহাসড়কের কোনো উন্নয়ন ও সংস্কার করেননি।
সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, সরকার দুর্নীতিতে ডুবে গেছে। প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং মন্ত্রীরা এমনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যে এখন বাংলাদেশ বিশ্বের কাছে দুর্নীতিগ্রস্ত একটি দেশে পরিচিতি লাভ করেছে। পদ্মা সেতুর দুর্নীতির কারণে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করেছে। দাতারাও এ প্রকল্পে অর্থ সহযোগিতা বন্ধ করে দিয়েছে। কেবল তাই নয়, বিশ্বব্যাংক ও দাতা দেশের অন্যান্য প্রকল্পেও অর্থ ছাড় হচ্ছে না। 
খালেদা জিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের মন্ত্রীরা যেভাবে জনগণের অর্থ লুটপাট করে সম্পদ গড়েছেন, তা তারা ভোগ করতে পারবেন না। পৃথিবীর কোনো শাসকই এভাবে লুটপাটের সম্পদ ভোগ করতে পারেননি।
খালেদা জিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরে গ্যাস-পানি-বিদ্যু সঙ্কট, যানজট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে দুরবস্থার কথা তুলে ধরে এ জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।
তিনি বলেন, সাড়ে তিন বছরে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে অর্থনীতি বলতে কিছু নেই। বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের কঠোর সমালোচনা করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, এ সরকারকে বিদায় করতে ১৮ দলীয় জোটের বাইরে যেসব রাজনৈতিক দল ও পেশাজীবীরা আছেন, তাদের এক প্লাটফর্মে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে তাদের বিদায় করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
মহানগর সভাপতি ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেন, সৈয়দ আবুল হোসেন দুর্নীতি করে দেশের ভাবমূর্তি যেভাবে বিনষ্ট করেছে, তাকে গুলিস্তানের জিরো পয়েন্টে জুতা পেটা করলেও তার শাস্তি হবে না।
খালেদা জিয়ার সঙ্গে মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, পেশাজীবী সম্মিলিত পরিষদের আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ এমপি, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, পিপলস পার্টির সভাপতি গরীবে নেওয়াজ, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, মুসলিম লীগের সভাপতি এএইচএম কামারুজ্জামান খান, ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনিসহ গত নির্বাচনে ঢাকার বিভিন্ন আসনে সংসদ সদস্য প্রার্থীরা উপবিষ্ট ছিলেন। 
এছাড়া ইফতারে অংশ নেন জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এমপি, বিজেপি মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আবদুল কাদের, বিএনপির আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, উকিল আবদুস সাত্তার, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রেজাউল করীম, হাবিব-উন-নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, শিরিন সুলতানা প্রমুখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২