পরীক্ষামূলক
২০ মে ২০১৩, সোমবার ০৪:১৬ এএম
  • অন্যান্য সংবাদ
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
চাহিদা ও রফতানি কমার প্রভাব মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ অপরিবর্তিত
সিরিয়া গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে ৪৬০০০ মানুষ
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আশাতিরিক্ত ভালো করছে আফগান সেনারা : আফগানিস্তানে আকস্মিক সফরে ক্যামেরন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক ঢাকায়
বিদ্রোহীদের অগ্রযাত্রায় উদ্বেগ : সিরিয়ায় রণতরী পাঠিয়েছে রাশিয়া
চলতি বছরে সৌদিতে ৭৬ জনের শিরচ্ছেদ
জাপানে নির্বাচন আজ পরিবর্তনের আভাস
শোকে স্তব্ধ আমেরিকা : কানেকটিকাটে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত
আসাদকে উচ্ছেদে বিদ্রোহীদের প্রয়াসে নতুন মাত্রা যোগ হলো : সিরিয়ার বিরোধী জোটকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র
খালেদ মিশালের বক্তব্য শুনতে গাজায় হাজারো মানুষের ঢল
সিরিয়ার রাসায়নিক অস্ত্র-আতঙ্ক : ন্যাটোকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ তুরস্কের
নাখোশ বিশ্বব্যাংক, মামলা না হলে গুডবাই
রাজনীতিতে আসছেন ফাতিমা ভুট্টো
অনির্দিষ্টকালের জন্য মিশরের সাংবিধানিক আদালত বর্জন বিচারকদের
সাহারা গ্রুপের অধীনে দুই বিশ্বখ্যাত হোটেল
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • আসাদের প্রতি আরব লিগের আহ্বান : দ্রুত ক্ষমতা ছাড়লে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দেয়া হবে

আরব দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দ্রুত ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এদিকে আসাদ বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্ক ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগরী আলেপ্পোতে বিদ্রোহীদের ওপর নতুন করে হামলা চালিয়েছে।
বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি ‘আসাদ সরকারের পতন ঘটছে’ বলে দাবি করার পর রোববার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দোহায় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর গতকাল সকালে এক যৌথ বিবৃতিতে আসাদকে ‘ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর’ আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, আসাদ দ্রুত ক্ষমতা ছাড়লে তাকে ও তার পরিবারকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দেয়া হবে। আরব লিগের বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল-থানি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দ্রুত পদত্যাগের প্রয়োজনীয়তা নিয়ে সবাই একমত হয়েছে।’ আরব লিগ অন্তর্বর্তী জাতীয় ঐকমত্যের সরকার গঠনে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি ও সরকার বিরোধীদের আহ্বান জানিয়েছে। আরব দেশগুলো সিরিয়ায় ‘নিরাপত্তা অঞ্চল’ ও ‘মানবিক করিডোর’ সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠানেরও আহ্বান জানিয়েছে।
এদিকে সিরিয়া বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে তার সঙ্গে জড়িত ব্যক্তিকে ‘জবাবদিহি’ করতে হবে বলে রোববার যুক্তরাষ্ট্র হুশিয়ারি উচ্চারণ করেছে।
আসাদ বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর পশ্চিমাদের মধ্যে এ আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
শেখ হামাদ সিরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সাহসী পদক্ষেপ নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন।
অপরদিকে আসাদের ভাইয়ের নেতৃত্বে সরকারি বাহিনী হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে রোববার দামেস্কে বিদ্রোহীদের ওপর নতুন করে হামলা চালিয়েছে। সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোতেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
সরকারি বাহিনী দামেস্কের নিকটবর্তী বারজাহ এলাকায় হামলা জোরদার করেছে। তবে এক বিদ্রোহী কমান্ডার বলেছে, আলেপ্পো মুক্ত করার লড়াই শুরু হয়ে গেছে।
সরকারি সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, সরকারি বাহিনী রাজধানীর কাবোন এলাকা থেকে ‘সন্ত্রাসীদের’ বিতাড়িত করেছে।
মানবাধিকার সংগঠন জানায়, রোববার সারাদেশে সহিংসতায় ১২৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫৯ জন বেসামরিক নাগরিক।
এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের বড় ধরনের হামলার দুই সপ্তাহ পর শহরটির দুটি এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী।
রোববার বিদ্রোহীদের দখল থেকে দামেস্কের মেঝেহ ও বারজেহ এলাকা পুনর্দখল করে সেনাবাহিনী। ওই এলাকা দুটির সরকারবিরোধী আন্দোলনকারীরা জানিয়েছেন, দখল নেয়ার পর বিদ্রোহীদের সহযোগিতা করছে সন্দেহে নিরস্ত্র অন্তত ২০ জনকে হত্যা করেছে সেনাবাহিনী। এদের সবার বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। একজনের বয়স ১৮ বছর। বারজেহ এলাকাটির দখল নেয় সিরীয় সেনাবাহিনীর চতুর্থ ডিভিশন। এ ডিভিশনটির নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের আল আসাদ।
স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা জানিয়েছেন, দামেস্কের কূটনৈতিক এলাকা মেজেহ থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী।
ওই এলাকায় সরকারি বাহিনী ও রক্ষীবাহিনীর প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ বাহিনীতে সাঁজোয়া যান, ট্যাঙ্ক ও বুলডোজার আছে বলে জানান তারা। টেলিফোনে থাবেত নামের মেজেহ এলাকার এক বাসিন্দা জানান, ‘এলাকাটি দখল করে নেয়া হয়েছে। আহতরা বিনা চিকিত্সায় পড়ে আছে।’
পাল্টা হামলা শুরুর সময় সরকারি বাহিনীর নিক্ষিপ্ত গোলবর্ষণে এখানে তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে জানান তিনি।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২