পরীক্ষামূলক
২১ মে ২০১৩, মঙ্গলবার ১২:৫৪ এএম
  • অন্যান্য সংবাদ
টাঙ্গাইলে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ৫
ওরা আমার চোখ বেঁধে গুলি করেছে
দল ভারি করতে সন্ত্রাসীদের যত কৌশল
কোটচাঁদপুরে শ্রমিক কালীগঞ্জে তরুণী রাজনগরে কাঠমিস্ত্রি খুন : না.গঞ্জে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
সেই দালাল চক্র আবার তৎপর ফের কিডনি কেনাবেচা!
ভিক্ষুক পুনর্বাসনের সরকারি তহবিলও আত্মসাত
হলমার্ক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের গাফিলতির প্রমাণ পেয়েছে দুদক
গাজীপুরে ধর্ষণের পর পঞ্চম শ্রেণীর ছাত্রীকে হত্যা : ধান ক্ষেতে মিলল লাশ
দুর্নীতির পঞ্চপাণ্ডব
৫ বছরে ৫ লাখ বাংলাদেশি শিশু বিদেশের যৌনপল্লীতে পাচার
জুসের বদলে লেখা হচ্ছে ফ্রুট ড্রিংকস
ঘুষের আখড়া মহাহিসাব নিয়ন্ত্রক কার্যালয়
ঈদে ঘরমুখো মানুষ টার্গেট রাজধানীতে সক্রিয় অজ্ঞান পার্টি
নতুন রঙ আনফিট লঞ্চ
ঢাবি’র খেলার মাঠ দখল করে দুই কোম্পানির রমরমা বাণিজ্য
সৈয়দপুরে নববধূকে নির্যাতন : চারঘাটে স্কুলছাত্রী ধর্ষিত : দামুড়হুদায় বিয়ের লোভ দেখিয়ে ছাত্রীর দেহ ব্যবহার
নাশকতার উদ্দেশ্যে মোবাইল নিয়ন্ত্রিত বোমা
প্রেমের প্রতিশোধ নিতেই ব্যাগে বোমা তুলে দিই
পদ্মা সেতু চাঁদার ভাগ নিয়ে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • সৈয়দপুরে নববধূকে নির্যাতন : চারঘাটে স্কুলছাত্রী ধর্ষিত : দামুড়হুদায় বিয়ের লোভ দেখিয়ে ছাত্রীর দেহ ব্যবহার

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছে এক নববধূ। রাজশাহীর চারঘাটে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের লোভ দেখিয়ে ছাত্রীর দেহ ভোগ করেছে এক লম্পট শিক্ষক। প্রতিনিধিদের পাঠানো খবর :
সৈয়দপুরে যৌতুকের জন্য নববধূকে নির্যাতন : নীলফামারীর সৈয়দপুর শহরে যৌতুকের জন্য এক গৃহবধূর ওপর বর্বর অমানবিক অত্যাচার-নির্যাতন করেছে স্বামী ও তার পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, পাষণ্ড স্বামী জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়েছে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে। তারপরও স্বামীর ঘর ছেড়ে চলে না যাওয়া ওই গৃহবধূকে তার অসুস্থ বাবাকে দেখাতে নিয়ে তাদের বাসার সামনে
মোটরসাইকেল থেকে ফিল্মি স্টাইলে ফেলে দিয়ে মারাত্মক আহত করেছে তার স্বামী। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ সাহানা বেগম সৈয়দপুর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সাহানার বড়ভাই শাহ্ আলম বাদী হয়ে ওই তার স্বামী, শাশুড়ি, ভাসুর-দেবরসহ আটজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে স্থানীয় থানায় একটি অভিযোগ দিয়েছেন। জানা যায়, জেলার সৈয়দপুর উপজেলা শহরের নতুন বাবুপাড়া শিংগীপুকুর সংলগ্ন এলাকার মৃত জাকির হোসেনের ছেলে ধনাঢ্য ব্যবসায়ী শাহিদ আহমেদের সঙ্গে গত ১৬ মার্চ বিয়ে হয় কাজীপাড়া কাজী ওমর আলী রোডের বাসিন্দা ফতে আলমের মেয়ে সাহানা বেগমের। নিজে পছন্দ করে সুন্দরী সাহানাকে পারিবারের সম্মতিতে বিয়ে করে শাহিদ। বিয়ের সময় সাহানার পরিবার জামাতা শাহিদকে নগদ যৌতুকের কোনো টাকা-পয়সা না দিলেও মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজসহ সংসারের সব জিনিসপত্র সাজিয়ে দেয়। এতে সাহানার পরিবারের ৭-৮ লাখ টাকাও বেশি ব্যয় হয়। বিয়ের ১৫ দিন পর থেকে নববধূ সাহানার ওপর নানা ধরনের শারীরিক, মানসিক অত্যাচার-নির্যাতন শুরু হয়। স্বামী শাহিদ আহমেদ ও তার পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা যৌতুকের জন্য এ বর্বর নির্যাতন চালায়।
চারঘাটে ধর্ষণের শিকার স্কুলছাত্রী : রাজশাহীর চারঘাটে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক গৃহশিক্ষক। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা গৃহশিক্ষক সেলিমকে আসামি করে গত বৃহস্পতিবার চারঘাট থানায় একটি মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ জুলাই সকাল ৮টার দিকে চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের আরশাদ আলীর ছেলে গৃহশিক্ষক সেলিম ওই এলাকার ৩-৪টি ছোট বাচ্চাকে প্রাইভেট পড়াচ্ছিল। ওই শিক্ষক তার কাছে পড়তে আসা বাচ্চাদের ছুটি দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরে ওই ছাত্রীর বাবা লোকলজ্জার ভয়ে স্থানীয় এলাকার মাতব্বদের ঘটনাটি জানালে বিচারের নামে তারা কালক্ষেপণ করতে থাকেন। অবশেষে নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার সেলিমকে আসামি করে চারঘাট থানায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা।
দামুড়হুদায় বিয়ের লোভ দেখিয়ে ছাত্রীর দেহ ভোগ : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ ১০ বছর ধরে অবৈধ দৈহিক সমপর্ক করে প্রতারণা করেছে প্রাইভেট শিক্ষক দামুড়হুদার মদনা গ্রামের আমিনুল ইসলাম। মদনা গ্রামেরই এক কলেজছাত্রী অভিযোগ করে, বিয়ের আশ্বাস দিয়ে আমার মতো অনেক মেয়েরই সর্বনাশ করেছে ওই প্রাইভেট শিক্ষক। প্রতারণার শিকার ওই কলেজছাত্রী শিক্ষক আমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। জানা গেছে, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আমিনুল ইসলাম একই উপজেলার জয়রামপুর ডিএস দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত একই গ্রামের ওই কলেজছাত্রী। স্কুলে পড়ার সময় থেকে ওই ছাত্রীর সঙ্গে ফুঁসলিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে শিক্ষক আমিনুল ইসলাম। কথা ছিল তাকে আমিনুল বিয়ে করবে। কিন্তু তাকে ফাঁকি দিয়ে সম্প্রতি আরেক প্রাইভেট ছাত্রীকে বিয়ে করেছে আমিনুল।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২