পরীক্ষামূলক
২২ মে ২০১৩, বুধবার ০৪:১৮ পিএম
  • অন্যান্য সংবাদ
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
চাহিদা ও রফতানি কমার প্রভাব মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ অপরিবর্তিত
সিরিয়া গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে ৪৬০০০ মানুষ
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আশাতিরিক্ত ভালো করছে আফগান সেনারা : আফগানিস্তানে আকস্মিক সফরে ক্যামেরন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক ঢাকায়
বিদ্রোহীদের অগ্রযাত্রায় উদ্বেগ : সিরিয়ায় রণতরী পাঠিয়েছে রাশিয়া
চলতি বছরে সৌদিতে ৭৬ জনের শিরচ্ছেদ
জাপানে নির্বাচন আজ পরিবর্তনের আভাস
শোকে স্তব্ধ আমেরিকা : কানেকটিকাটে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত
আসাদকে উচ্ছেদে বিদ্রোহীদের প্রয়াসে নতুন মাত্রা যোগ হলো : সিরিয়ার বিরোধী জোটকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র
খালেদ মিশালের বক্তব্য শুনতে গাজায় হাজারো মানুষের ঢল
সিরিয়ার রাসায়নিক অস্ত্র-আতঙ্ক : ন্যাটোকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ তুরস্কের
নাখোশ বিশ্বব্যাংক, মামলা না হলে গুডবাই
রাজনীতিতে আসছেন ফাতিমা ভুট্টো
অনির্দিষ্টকালের জন্য মিশরের সাংবিধানিক আদালত বর্জন বিচারকদের
সাহারা গ্রুপের অধীনে দুই বিশ্বখ্যাত হোটেল
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • ইরানের তেল রফতানি পথ বন্ধ করবে না মিসর

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রফতানিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সুয়েজ খাল এবং অভ্যন্তরীণ পাইপলাইনে ইরানি তেলের রফতানি পথ বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছে মিসর।

রোববার একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিসরীয় দৈনিক আল আহরাম।

পরমাণু কর্মসূচির ইস্যুতে ছয় মাস আগে ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত ১ জুলাই। যেখানে ইরানের মোট রফতানির ১৮ শতাংশই আসে ইইউ দেশগুলোতে।  

তবে ইইউ’র এ সিদ্ধান্ত উপেক্ষা করে মিসরের জ্বালানি বিভাগের একটি সূত্র বলছে, এ পথে অন্য দেশের তেল রফতানির জন্য করা চুক্তি যেমন প্রতি বছর নিয়মিত হালনাগাদ করা হয় তেমনি ইরানের ব্যাপারেও করা হবে। সূত্র বলছে, “ইরানের তেল পরিবহন নিষিদ্ধ করে কোনো নির্দেশনা আমার সরকারের কাছ থেকে পাইনি।”

সূত্র  আরো বলেছে, “রফতানি নিষেধাজ্ঞা শুধু ইইউভূক্ত দেশগুলোর জন্য কার্যকর হবে। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই।”

আল আহরাম পত্রিকা জানায়, মিসরের সুমেদ (SUMED) কোম্পানির পাইপলাইন দিয়ে ইরানের তেল রফতানির জন্য সরবরাহ করা হয়।  

উল্লেখ্য, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে পশ্চিমারা। এ বিতর্কের জেরে এ যাবত ইরানের বিরুদ্ধে চারবার অবরোধ আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

তবে ইরান সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহার করার জন্য তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২