পরীক্ষামূলক
২৩ মে ২০১৩, বৃহ:পতিবার ০৩:২৫ পিএম
  • অন্যান্য সংবাদ
অ্যান্টিবায়োটিকের দাম বাড়ছে?
আন্তর্জাতিক বাজারেও আস্থা হারাচ্ছে দেশীয় জুস
চার ব্যাংকের ৬৫০ কোটি টাকা আত্মসাৎ
অবৈধ সংযোগের অর্থ নিয়ে বিপাকে তিতাস
ব্যাংকিং খাতে নৈরাজ্যের বছর
পদ্মায় দুর্নীতির ষড়যন্ত্র আসামীদের গ্রেপ্তারের নির্দেশ
চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এসইসি’র বিশেষ ক্ষমতা
অর্থ অনর্থের কথা
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ আজ মামলা করছে দুদক
আবার বাড়ছে জ্বালানি তেলের দাম
এমআরটি প্রকল্পে ২১০ কোটি ডলার দেবে জাপান
গভীর সমুদ্রবন্দর নির্মাণে অংশীদার হতে চাই: জার্মান রাষ্ট্রদূত
তারল্য ও ক্রেতাসংকট চার মাসে সর্বনিম্ন লেনদেন
স্কাউটস সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান
এফবিসিসিআই নির্বাচন//চেম্বার গ্রুপে জয় পেয়েছে কাজী আকরাম পরিষদ
জনতা ব্যাংকের ৬ জনকে জিজ্ঞাসাবাদ
ব্যাংকের মুনাফা কমেছে, লোকসানও হচ্ছে
১ মাসে প্রতি শ ডিমের দাম কমেছে ২০০ টাকা
বিদেশী বিনিয়োগ আকর্ষণ // সিঙ্গাপুরে একত্র হচ্ছেন দেশের শীর্ষ করপোরেটরা
২৪,০০০ কোটিপতির পাশে ৬ কোটি হতদরিদ্র
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • দেশে ঋণখেলাপি ১ লাখ ২২ হাজার: অর্থমন্ত্রী

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশে খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৪৩৭। এর মধ্যে ব্যাংকিং খাতে বর্তমানে খেলাপি ঋণবিষয়ক
৩২ হাজার ৪৪০টি মামলা বিচারাধীন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর  পর্বে এসব তথ্য জানান।
এ ছাড়া মুহাম্মদ মোশাররফ হোসেনের উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মন্দার পরও চলতি অর্থবছরে  বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। সরকারের ঋণ গ্রহণের পরিমাণ সুনিয়ন্ত্রিত ও বাজেট প্রাক্কলনের সীমার মধ্যে রয়েছে। ২৯ হাজার ১১৫ কোটি টাকার বিপরীতে ১০ জুন পর্যন্ত সরকার ঋণ নিয়েছে ২২ হাজার ৭৩১ কোটি টাকা।
বিএনপির সংসদ সদস্য রেহেনা আক্তার রানুর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকে। বেসরকারি এ ব্যাংকের ২৯ হাজার ২০৩ জন গ্রাহক ঋণ নিয়ে নির্ধারিত সময়ে তা ফেরত দেননি। এর পরই আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এর ২০ হাজার ৫ জন গ্রাহক ঋণখেলাপি হয়েছে। এ ছাড়া চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অগ্রণী ব্যাংকের ৭ হাজার ৯২৩ জন, জনতা ব্যাংকের ৪ হাজার ৯৪১, রূপালীর ৩ হাজার ৯১৪, সোনালীর ৭ হাজার ৭৮১, কৃষি ব্যাংকের ৭ হাজার ৭৪, বেসিক ব্যাংকের ২৩৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৩৮২, এবি ব্যাংকের ৯৮৪, ইসলামী ব্যাংকের ৮৪৫, ন্যাশনাল ব্যাংকের ৯৩০, সিটি ব্যাংকের ২ হাজার ৫৫৬, আইএফআইসির ১ হাজার ৭৮, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২ হাজার ৪১৮, পূবালীর ৪ হাজার ৪১৪, উত্তরার ২ হাজার ৬১, আইসিবি ইসলামিক ব্যাংকের ৭৬৭, ইস্টার্ন ব্যাংকের ২ হাজার ২৩০, এনসিসি ব্যাংকের ৭৯৩, প্রাইম ব্যাংকের ২ হাজার ৬৭৯ ও সাউথ ইস্ট ব্যাংকের ৫০৫ জন ঋণখেলাপি হয়েছেন।
এ ছাড়া ঢাকা ব্যাংকে ২ হাজার ৮৬১ জন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৩৯, ডাচ্-বাংলার ৩৩২, মার্কেন্টাইলের ১ হাজার ৭৫, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫৬, ওয়ান ব্যাংকের ৯০২, এক্সিম ব্যাংকের ৯৬, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৭৫, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৬৭, প্রিমিয়ারের ১ হাজার ৩৬৮, ফার্স্ট সিকিউরিটির ৯৯, ব্যাংক এশিয়ার ১ হাজার ২২০, ট্রাস্ট ব্যাংকের ৩২৫, শাহজালাল ইসলামী ব্যাংকের ১২২, যমুনা ব্যাংকের ১১০, আল-ফালাহ ব্যাংকের ৫, এইচএসবিসির ২৩০, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৮ হাজার ৪৬১, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ১৭, হাবিব ব্যাংকের ৭, সিটিব্যাংক এনএর ৩, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের ২৬, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ৩১ এবং উরি ব্যাংকের পাঁচজন গ্রাহক খেলাপি হয়েছেন বলে সংসদে জানান অর্থমন্ত্রী।
মুহাম্মদ মোশাররফ হোসেনের উত্থাপিত প্রশ্নের  জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১১-১২ অর্থবছরের প্রথম দিকে সরকারের ব্যয় বেড়েছে। কৃষি, জ্বালানি ও বিদ্যুতের ভর্তুকির কারণে মূলত এ ব্যয় বাড়ে। ব্যয় মেটাতে সরকার তাত্ক্ষণিকভাবে ব্যাংক থেকে ঋণ দেয়। ফলে সুদের হার বেড়ে যায়। এ কারণে ব্যক্তি খাতে ঋণের পরিমাণ কিছুটা কমে আসে। এ ছাড়া টাকার বিনিময় হার অস্থিতিশীল হয়ে পড়ে। কিন্তু সরকার দ্রুত ব্যবস্থা নেয়ায় সামষ্টিক অর্থনীতিতে গতি ফিরে আসে। বাংলাদেশ ব্যাংকের সংযত মুদ্রানীতি ও জাতীয় রাজস্ব বোর্ডের কিছু পদক্ষেপের কারণে আমদানি ও রফতানি খাতে অনেকটা ভারসাম্য আসে। অপ্রয়োজনীয় ও বিলাসদ্রব্যের আমদানি নিরুত্সাহী করায় কমে আসে আমদানি।
সরকারের রাজস্ব আদায়ের অগ্রগতি প্রসঙ্গে মুহিত বলেন, গত তিন বছরে সরকার রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করে। ফলে রাজস্ব আয় বেড়েছে। এ কার্যক্রম আরও গতিশীল করতে করসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বিভিন্ন গ্রোথ সেন্টারসহ উপজেলা পর্যায়ে গ্রোথ সেন্টার কার্যক্রম গ্রহণ করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২