পরীক্ষামূলক
১৮ মে ২০১৩, শনিবার ১১:০৭ এএম
  • অন্যান্য সংবাদ
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
চাহিদা ও রফতানি কমার প্রভাব মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ অপরিবর্তিত
সিরিয়া গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে ৪৬০০০ মানুষ
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আশাতিরিক্ত ভালো করছে আফগান সেনারা : আফগানিস্তানে আকস্মিক সফরে ক্যামেরন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক ঢাকায়
বিদ্রোহীদের অগ্রযাত্রায় উদ্বেগ : সিরিয়ায় রণতরী পাঠিয়েছে রাশিয়া
চলতি বছরে সৌদিতে ৭৬ জনের শিরচ্ছেদ
জাপানে নির্বাচন আজ পরিবর্তনের আভাস
শোকে স্তব্ধ আমেরিকা : কানেকটিকাটে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত
আসাদকে উচ্ছেদে বিদ্রোহীদের প্রয়াসে নতুন মাত্রা যোগ হলো : সিরিয়ার বিরোধী জোটকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র
খালেদ মিশালের বক্তব্য শুনতে গাজায় হাজারো মানুষের ঢল
সিরিয়ার রাসায়নিক অস্ত্র-আতঙ্ক : ন্যাটোকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ তুরস্কের
নাখোশ বিশ্বব্যাংক, মামলা না হলে গুডবাই
রাজনীতিতে আসছেন ফাতিমা ভুট্টো
অনির্দিষ্টকালের জন্য মিশরের সাংবিধানিক আদালত বর্জন বিচারকদের
সাহারা গ্রুপের অধীনে দুই বিশ্বখ্যাত হোটেল
  • শীর্ষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্প: সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এডিবি বিশ্বব্যাংক অধ্যায় সমাপ্ত
অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন : পরাভব মানিনি, মানি না মানব না : প্রধানমন্ত্রী
নোবেল পুরস্কারের জন্য মালালার নাম প্রস্তাব
সিরিয়া প্রশ্নে ইরান-রাশিয়াকে হিলারির হুঁশিয়ারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র জয়জয়কার
ঢাকা-মস্কো সম্পর্কে নতুন মাত্রা
মালিতে সামরিক হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় ছিল না - ফ্রান্স
সিরিয়ায় বিদ্রোহীদের গোপন পুলিশ বাহিনী মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ
সাগর চরে হিম দেশের পাখি
মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর
আবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী
আগামী নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ
আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ!
দিল্লিতে ফের গণধর্ষণ ধর্ষিতার অর্ধনগ্ন লাশ!
আজ লক্ষাধিক শিক্ষক জাতীয়করণের ঘোষণা
র‌্যাব পরিচয়ে বিএনপি নেতা অপহরণ, হাতকড়া পরা লাশ উদ্ধার
দুনিয়া কাঁপানো ৭ নীল নয়না
মেয়াদের শেষ বছরে সরকার
৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান
আ’লীগের কমিটি ঘোষণা প্রেসিডিয়ামে নাসিম, লেনিন, বাদের তালিকায় মখা, রাজু
  • বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলে ইউনূসের হাত নেই//ড্যান মজিনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, পদ্মা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণ নিয়ে সমঝোতায় আসতে পারেনি বলে আমি দুঃখিত। তবে পদ্মা সেতুতে অর্থ প্রদানে বিশ্বব্যাংকের চুক্তি বাতিলে ড. ইউনূসের কোনো হাত নেই। এটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের দ্বিপক্ষীয় বিষয়। এছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নে মজিনা বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় নির্বাচনের বিষয়ে এ দেশের সব রাজনৈতিক দলের সংলাপে বসে আলোচনার ভিত্তিতে সমঝোতায় আসা উচিত। গতকাল টাঙ্গাইল বন বিভাগ আয়োজিত মধুপুরের দোখলা ডাকবাংলোতে ‘রিভিজেটেশন অব মধুপুর ফরেস্ট থ্রু রিহেবিলেশন ফরেস্ট ডিপেন্ডেন্ট লোকাল অ্যান্ড এথনিক কমিউনিটিস প্রজেক্ট’ বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত ওই প্রজেক্টের আওতায় ৭শ’ স্বেচ্ছাসেবক দিয়ে বনের গাছ কাটা রোধ ও ব্যাপক ভিত্তিক বৃক্ষ রোপণ করায় আমি খুশি হয়েছি। এই প্রাকৃতিক সম্পদ আপনারা সুরক্ষিত ও সংরক্ষণ করেছেন। এর জন্য বনটি বেঁচে আছে। তিনি আরও বলেন, দুই বছর ধরে বেআইনিভাবে গাছ কাটা বন্ধ হয়েছে। মধুপুরের বন আবার সমৃদ্ধ হয়ে উঠেছে। প্রাকৃতিক জীব-বৈচিত্র্য রক্ষা করা হচ্ছে। বন মোরগ, বানর, হরিণ আবার ফিরে এসেছে। জ্বালানির কথা উল্লেখ করে তিনি বলেন, রান্নার জন্য কাঠ পোড়াতে হয় না। চুল্লি ব্যবহার করা হচ্ছে। এতে জ্বালানি খরচ অনেকটা কমে গেছে। তিনি আরও বলেন, মধুপুরবাসী যদি বনের ব্যবস্থাপনা সঠিকভাবে করে এবং তার প্রতি যদি শ্রদ্ধা প্রদর্শন করা হয় তাহলে বনের মানুষ ও বন উভয়ই সমৃদ্ধ হতে পারে। বাংলাদেশের অমূল্য প্রকৃতির সৌন্দর্য সংরক্ষণ ও প্রসারের সহায়তার লক্ষ্যে চমৎকার দেশের মানুষের সঙ্গে আমেরিকা এ প্রকল্পে অংশীদারিত্ব করায় আমি গর্বিত। টাঙ্গাইল জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি। তিনি বলেন, মধুপুরের বনজ সম্পদ জাতীয় সম্পদ। এটি শুধু প্রকল্পের মাধ্যমে নয় সবার সহযোগিতায় সব সময় সুন্দরভাবে রক্ষা করতে হবে- যাতে মধুপুরের বনাঞ্চল আবার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পায়। তিনি আরও বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় সরকার সব ধরনের সহযোগিতা করে আসছে। অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী, বন সংরক্ষক জহির হোসেন খন্দকার, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল, মধুপুর উপজেলা চেয়ারম্যান খন্দকার আবদুুল গফুর মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, যষ্ঠিনা নকরেক, ইউসিসিএ-র চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু প্রমুখ বক্তৃতা করেন। এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত মধুপুর উপজেলার পীরগাছা মিশনের পাল পুরোহিত ফাদার ইউজিন হোমরিকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। গারো, কোচ, বর্মণসহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাবেক সভাপতি অজয় এ মৃ, আচিক মিচিক সোসাইটির নেত্রী রোজি ম্রং, শোলাকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী ও মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গীরা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ী জমিদার নবাব নওয়াব আলী চৌধুরীর বাড়ি দেখতে যান। পরে তার সম্মানে খাদ্যমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন ড্যান মজিনা।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত উইনার মিডিয়া এন্ড কমিউনিকেশনস ২০১১-২০১২